বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ রাজধানীর বনানীতে ছারছীনা দরবার শরীফের পীর শাহ আবু নসর নেছার উদ্দিন আহমদ হোসাইনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
মঙ্গলবার (২৯ জুলাই) রাতে বনানীর খানকায়ে ছারছীনা দরবারে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে তিনি পীরের সঙ্গে কুশল বিনিময় করেন, দোয়া নেন এবং বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে পীর সাহেবকে আন্তরিক শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন।
সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সালাহউদ্দিন বলেন, ‘এই সাক্ষাতের সঙ্গে কোনও রাজনৈতিক উদ্দেশ্য নেই। আমি হুজুরের সঙ্গে কেবল দোয়া ও সৌজন্য সাক্ষাতের উদ্দেশে এসেছি।’
তিনি বলেন, ‘সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানও একাধিকবার ছারছীনা দরবার শরীফে এসেছিলেন এবং পীর সাহেবের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন।’







