গণতন্ত্রে কাদা ছোড়াছুড়ি হবে, তবে সীমা থাকা দরকার: মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ জুলাই ২০২৫, ১৭:৩৫আপডেট : ৩১ জুলাই ২০২৫, ১৮:০৬

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক বোঝাপড়া থাকতে হবে। আমরা কাদা ছোড়াছুড়ি করছি, গণতন্ত্রে কাদা ছোড়াছুড়ি হবে, অনেক কথা আসবে। কিন্তু একটা সীমা থাকা দরকার। তা না হলে একটা তিক্ততা সৃষ্টি হবে, যে তিক্ততা ভবিষ্যতে গিয়ে রাজনীতিকে আরও কলুষিত করবে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) জাতীয় প্রেসক্লাবের মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘এত সমস্যার মধ্যেও ১২টি মৌলিক বিষয়ে একটা ঐকমত্য এসেছে। বাকিগুলো ঐকমত্যে যাওয়ার চেষ্টা হচ্ছে। অনেক বিষয় আছে, যেগুলো আমরাও ঠিক বুঝি না, তারা করতে চান। এগুলোকে বাদ দিয়ে যে মৌলিক বিষয়গুলো আছে, সে বিষয়গুলো সমাধান করে আমার মনে হয়—অতি দ্রুত লন্ডনের বৈঠক অনুযায়ী ফেব্রুয়ারি মাসের মধ্য নির্বাচনটা হওয়া দরকার। সেটা হলেই বোধহয় অনেক সমস্যা ও দ্বিধা কাটিয়ে আমরা একটা জায়গায় পৌঁছাতে পারবো।’

মির্জা ফখরুল বলেন, ‘এখন যে সময়টা, এটা হচ্ছে পারস্পরিক বোঝাপড়া করার সময়। এর মাধ্যমে সব সমস্যা মিটে যাবে, তা না। কিন্তু একটা রাস্তা তৈরি হবে, যে রাস্তার মধ্য দিয়ে আমাদের এবং জনগণের কথাগুলো সরকারের কাছে পৌঁছাতে পারবে।’

বিএনপির মহাসচিব বলেন, ‘দীর্ঘ লড়াই-সংগ্রামের পর গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার একটি নতুন সুযোগ এসেছে। আমি মনে-প্রাণে গণতন্ত্রে বিশ্বাস করি। বিপ্লব যারা করবেন, তারা বিপ্লবী দল গড়বেন, বিপ্লবী সরকার গঠন করবেন এবং বিপ্লব সফল করবেন।’

তিনি আরও বলেন, ‘নির্বাচনের মাধ্যমে জনগণের সমর্থন নিয়ে সরকারে যেতে চাই। জনগণের কাছে ওয়াদাবদ্ধ কাজগুলো করার চেষ্টা করবো। জনগণ যদি আমাকে গ্রহণ করেন তাহলে আসবো, না হলে আসবো না। মত প্রকাশের স্বাধীনতা ও বিচারপ্রাপ্তির অধিকার নিশ্চিত করতে হবে।’

গণঅভ্যুত্থানে শহীদদের তালিকা না হওয়ায় অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, ‘এক বছরের বেশি সময়েও শহীদদের তালিকা করা হয়নি। যারা জীবন দিয়েছেন, তাদের পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হয়নি।’

গণঅভ্যুত্থানে আহত সাভারের একটি শিশুর কথা উল্লেখ করে আবেগপ্রবণ কণ্ঠে বিএনপির মহাসচিব বলেন, ‘গতকাল (বুধবার) সাত বছরের এক শিশু এসে আমাকে জড়িয়ে ধরে বলেছে, তার খুলিটা প্লাস্টিকের। এর চেয়ে বড় ত্যাগ আর কিছু হতে পারে না। আমরা যদি সঠিকভাবে দাঁড়াতে না পারি, তবে তাদের সামনে আমরা প্রতারণা করবো।’

এর আগে, শহীদদের স্মরণে বৃক্ষরোপণ এবং জুলাই ছাত্র গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে ফ্যাসিস্টবিরোধী আন্দোলনের ফটো প্রদর্শনী উদ্বোধন করেন বিএনপি মহাসচিব।

/এসএ/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি