ছাত্রদলের নেতাকর্মীদের স্লোগানে মুখর শাহবাগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ আগস্ট ২০২৫, ১৪:৩৮আপডেট : ০৩ আগস্ট ২০২৫, ১৪:৪০

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত ছাত্র সমাবেশ শুরু হওয়ার আগেই নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে শাহবাগে। রবিবার (৩ আগস্ট) সকাল থেকে সমাবেশস্থলে জড়ো হওয়া নেতাকর্মীদের চাঙা রাখতে ছাত্রদলের নেতারা স্লোগানে স্লোগানে মুখর করে তুলেছেন।

‘স্বৈরাচার নিপাত যাক’; খালেদা জিয়া ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’; জিয়ার সৈনিক এক হও, লড়াই করো’ শাহবাগ মোড়ে এমন সব স্লোগান দিচ্ছেন ছাত্রদলের নেতাকর্মীরা।

ছাত্রদলের নেতাকর্মীদের স্লোগানে মুখর শাহবাগ (ছবি: সাজ্জাদ হোসেন)

সকালেই শাহবাগের সমাবেশে এসেছেন লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের নেতাকর্মীরা। লক্ষ্মীপুর জেলা ছাত্রদল নেতা রিফাত বলেন, নেতাকর্মীদের চাঙা রাখতে আমরা বার বার স্লোগান দিচ্ছি। আমাদের কর্মীরা দলকে ভালোবেসে, ত্যাগ স্বীকার করে আজ এখানে এসেছে। তারা ২৪ এর স্বৈরাচারবিরোধী আন্দোলনে সম্মুখ সারিতে থেকে আন্দোলনে যুক্ত ছিল।

কুষ্টিয়ায় থেকে আগত ছাত্রদলের নেতাকর্মীরা বলেন, আমরা অনেক দূর থেকে এসেছি। সমাবেশ শুরু না হওয়া পর্যন্ত কর্মীদের মধ্যে উদ্দীপনা ধরে রাখতে স্লোগান দিয়ে যাচ্ছি। স্লোগান একজন নেতা বা কর্মীর এনার্জি বাড়ায়। সমাবেশ শেষ পর্যন্ত স্লোগান চালিয়ে যাবো।

শাহবাগে ছাত্রদলের সমাবেশে নেতাকর্মীদের ঢল (ছবি: সাজ্জাদ হোসেন)

কবি নজরুল কলেজ ছাত্রদলের আহ্বায়ক ইরফান আহমেদ ফাহিম বলেন, এটি শুধু একটি রাজনৈতিক সমাবেশ নয়, বরং স্বৈরাচারবিরোধী লড়াইয়ে ছাত্রসমাজের দৃপ্ত পদচারণার প্রতীক। স্লোগান ও একাত্মতার এই চিত্র সেই বার্তাই দিচ্ছে। আমরা ২৪ এর জুলাই আন্দোলনে নিজের জীবন বাজি রেখে লড়াই করেছি। সেই লড়াইয়ের বর্ষপূর্তি উদযাপনে আজ এখানে এসেছি।

এদিকে নগরবাসীর ভোগান্তির কথা চিন্তা করে সন্ধ্যা ৬টার আগে সমাবেশ শেষ হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির।

/এএইচএস/আরকে/
সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি