বিএনপির বিজয় র‍্যালি শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৬ আগস্ট ২০২৫, ১৭:১৬আপডেট : ০৬ আগস্ট ২০২৫, ১৭:৪১

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) বিজয় র‌্যালি শুরু হয়েছে। বুধবার (৬ আগস্ট) বিকাল ৪টা ৪৫ মিনিটে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনের সামনে থেকে এ র‍্যালি শুরু হয়।

দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিজয় র‍্যালির উদ্বোধন ঘোষণা করেন। এর আগে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে বিএনপির র‌্যালির আগে সংক্ষিপ্ত সমাবেশ শুরু হয়। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সমাবেশে সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বিজয় র‍্যালি নয়াপল্টন থেকে শুরু হয়ে বিজয়নগর, পুরানা পল্টন মোড়, জাতীয় প্রেসক্লাব, মৎস্য ভবন হয়ে শাহবাগ মোড়ে গিয়ে শেষ হবে।

র‍্যালিতে পিকআপ ভ্যানে যোগ দিয়েছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, সালাহ উদ্দিন আহমেদসহ কেন্দ্রীয় নেতারা। 

র‍্যালি শুরুর কয়েক ঘণ্টা আগেই নয়াপল্টন এলাকায় জড়ো হতে শুরু করেন দলটির নেতাকর্মীরা। বিএনপি ছাড়াও যুবদল, ছাত্রদলসহ অন্যান্য সহযোগী ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরাও র‍্যালিতে যোগ দিয়েছেন। হাতে ও মাথায় জাতীয় পতাকা, দলীয় পতাকাসহ বিভিন্ন রঙের ক্যাপ পরে র‍্যালিতে অংশ নিয়েছেন তারা। র‍্যালির সামনে আছে ব্যান্ড পার্টিও। ধানের শীষ দিয়ে সেজে অনেকে এসেছেন র‌্যালিতে।

/এসএ/এমকেএইচ/এমওএফ/
সম্পর্কিত
সরকারকে কীভাবে ব্যর্থ করতে চায় জামায়াত 
জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের নেপথ্যে ছিলেন যাদু মিয়া: তথ্যমন্ত্রী
বগুড়ায় হচ্ছে বিশ্ববিদ্যালয়, খুলছে উত্তরবঙ্গে উচ্চশিক্ষার নতুন দিগন্ত
সর্বশেষ খবর
চীন-বাংলাদেশ পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
চীন-বাংলাদেশ পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
সিনেমা মুক্তির আগে রহস্যজনক পোস্ট সালমানের
সিনেমা মুক্তির আগে রহস্যজনক পোস্ট সালমানের
বস্ত্র খাতের উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
বস্ত্র খাতের উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
৬৪ দলের বিশ্বকাপ নিয়ে ক্ষুব্ধ তেবাস বললেন, ‘ফুটবলকে ধ্বংস করছে ফিফা’
৬৪ দলের বিশ্বকাপ নিয়ে ক্ষুব্ধ তেবাস বললেন, ‘ফুটবলকে ধ্বংস করছে ফিফা’
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নিয়ে নানান প্রশ্ন, যা বললেন স্ত্রী ও শ্বশুর
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নিয়ে নানান প্রশ্ন, যা বললেন স্ত্রী ও শ্বশুর
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান