আ.লীগের মিথ্যা ইতিহাসের মুখোশ উন্মোচন করতে হবে: মঈন খান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ আগস্ট ২০২৫, ১৬:৪৭আপডেট : ১৬ আগস্ট ২০২৫, ১৬:৪৭

আওয়ামী লীগের মিথ্যা ইতিহাসের মুখোশ উন্মোচন করতে হবে বলে জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, ‘মিথ্যা ইতিহাস যেটা ওয়ান ইলেভেন আওয়ামী লীগ সৃষ্টি করেছিল, সেই মিথ্যা ইতিহাসের মুখোশ উন্মোচন করে দিতে হবে। পরবর্তীতে ভোটার লিস্ট করা হয়েছিল- এটা সত্য, কিন্তু সেই ভোট ছিল পুরো নিয়ন্ত্রিত। ২০০৮ সালে নির্বাচনের আগেই ৩০০ আসনে কে কোথায় নির্বাচিত হবে সেটার পূর্ব নকশা করা হয়েছিল। সেভাবেই বাংলাদেশে ওয়ান ইলেভেন সৃষ্টি করা হয়েছিল।

শনিবার (১৬ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান ও ফ্যাসিবাদ পতনের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।

ড. আব্দুল মঈন খান বলেন, গত ১৫ বছরের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে ছিল ২০২৪ সালের আন্দোলন। ক্ষমতায় টিকে থাকার লোভে স্বৈরাচার এক প্রকার মরণ কামড় দিয়ে আন্দোলন দমিয়ে রাখার চেষ্টা করেছিল। তবে জনগণের ঐক্যবদ্ধ প্রতিরোধ এবং বিএনপির ধারাবাহিক আন্দোলন সেই ষড়যন্ত্র ব্যর্থ করে দেয়।

তিনি বলেন, ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত দীর্ঘ ১৫ বছরে বিএনপি আওয়ামী স্বৈরাচারের বিরুদ্ধে অবিরাম আন্দোলন করে গেছে। গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে বিএনপি কখনও সহিংসতা বা প্রতিহিংসার রাজনীতি করেনি।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য আরও বলেন, বিএনপি অন্তর্বর্তী সরকারের প্রস্তাব দিয়ে সময়োপযোগী ও যৌক্তিক প্রক্রিয়ার মাধ্যমে সুষ্ঠু নির্বাচনের পথ তৈরি করেছে। নির্বাচন কমিশন নির্দিষ্ট সময়ে নির্বাচনের শিডিউল ঘোষণা করবে এবং আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।

/এসএ/আরআইজে/
সম্পর্কিত
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি