বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মঙ্গলবার (১৯ আগস্ট) রাতে আবারও হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি গতকাল সন্ধ্যায় থাইল্যান্ড থেকে ঢাকায় ফেরেন। এরপর গুলশানে চেয়ারপারসনের অফিসে বৈঠকে ছিলেন রাত প্রায় ১১টা ৩০ মিনিট পর্যন্ত।
বিএনপির মিডিয়া সেল জানায়, মির্জা ফখরুল বাসায় যাওয়ার পর অস্বস্তি বোধ করছিলেন। তখন অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন তাকে ইউনাইটেড হসপিটালে নিয়ে যান।
বিএনপির মিডিয়া কর্মকর্তা শায়রুল কবির খান জানান, রাত ১টায় অধ্যাপক ড. এনএএম মোমেনুজ্জামানের অধীনে মির্জা ফখরুলকে ভর্তি করা হয়। তিনি পর্যবেক্ষণে আছেন।
রাত ২টা ২০ মিনিটে ডা. জাহিদ বলেন, তিনি এখন ভালো।
এর আগে গত ১৩ আগস্ট চোখের চিকিৎসার ফলোআপ করাতে ব্যাংককে যান বিএনপি মহাসচিব।







