বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে এবি পার্টির শুভেচ্ছা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ সেপ্টেম্বর ২০২৫, ১৫:২২আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৪৫

৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির নেতা-কর্মীদের শুভেচ্ছা জানিয়েছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

সোমবার (১ সেপ্টেম্বর) দেওয়া এক শুভেচ্ছা বার্তায় এবি পার্টি উল্লেখ করেছে, বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, সার্ক গঠনে কার্যকরী উদ্যোগ গ্রহণ, স্বাধীন পররাষ্ট্রনীতি সুসংহতকরণ, স্বৈরাচার পতন আন্দোলনের মধ্য দিয়ে গণতন্ত্র ফিরিয়ে আনা, মুক্তবাজার অর্থনীতি চালুকরণ, রফতানিমুখী বাণিজ্যের প্রসার, ভাষাভিত্তিক জাতীয়তাবাদের পরিবর্তে সব নৃগোষ্ঠীর মানুষকে অন্তর্ভুক্ত করে বাংলাদেশি জাতীয়তাবাদ প্রতিষ্ঠাসহ বহুবিধ অর্জন রয়েছে বিএনপির।

নেতারা শুভেচ্ছা বার্তায় গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন বিএনপির প্রতিষ্ঠাতা এবং সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। এছাড়াও তারা খালেদা জিয়ার নেতৃত্ব ও বাংলাদেশের মানুষ মুক্তির জন্য তার ত্যাগ ও ভূমিকাকে স্মরণ করেন।

তারা বলেন, প্রায় দুই হাজার শহীদ, ২০ হাজার আহতসহ লাখ লাখ মানুষের ত্যাগ ও সংগ্রামের বিনিময়ে একটি গণ-অভ্যুত্থানের মাধ্যমে দেশ স্বৈরাচারী হাসিনা মুক্ত হয়েছে। এখন সময় এসেছে অতীতের তিক্ত অভিজ্ঞতাকে সামনে রেখে গণঅভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে জুলাই সনদ বাস্তবায়ন, বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষাকে সামনে রেখে নতুন সংবিধান প্রণয়ন, জনগণের অধিকার তাদের দোড়গোড়ায় পৌঁছানোর নতুন রাজনীতিতে উজ্জীবিত হবে বিএনপি।

শুভেচ্ছা বার্তায় নেতারা আরও বলেন, আগামীর বাংলাদেশ হবে ফ্যাসিবাদ, স্বৈরাচার, সন্ত্রাসমুক্ত বাংলাদেশ; যা গঠনে অগ্রণী ভূমিকা রাখবে বিএনপি। যেভাবে দেশের মানুষের হৃদয় জয় করেছিলেন জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া; সেভাবেই নতুন বাংলাদেশের মানুষের হৃদয় জয় করার আগ্রহ নিয়ে বিএনপিকে নেতৃত্ব দেবেন তারেক রহমান।

দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে বিএনপির পথচলা শুভ হোক এবি পার্টির পক্ষ থেকে এই কামনা করেন পার্টির চেয়ারম্যান মজিবুর মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

/এসটিএস/এমএইচআর/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী