ফেব্রুয়ারির নির্বাচনই বিএনপির সামনে চ্যালেঞ্জ: মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৩১আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৫, ১৬:২১

ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠানই বিএনপির সামনে ‘এখন চ্যালেঞ্জ’ বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (১ সেপ্টেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে পুষ্পস্তবক অর্পণের পরে সাংবাদিকদের কাছে তিনি এ অভিমত ব্যক্ত করেন। বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল ১১টায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলীয় নেতাকর্মীদের নিয়ে শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিস্থলে যান। সেখানে জিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ করেন এবং প্রয়াত নেতার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন।

মির্জা ফখরুল বলেন, এখন যে চ্যালেঞ্জ আমাদের সামনে রয়েছে সেটা হলো আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচনের কথা আছে তা সুষ্ঠুভাবে করতে সর্বতোভাবে সহযোগিতা করা, সাহায্য করা।

সংস্কার প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, সংস্কার বিষয়ক কমিশনগুলো যে প্রস্তাবগুলো নিয়ে এসেছিল, সেগুলোতে বিএনপি সর্বাত্মক সহযোগিতা করেছে। বিএনপির ৩১ দফা কর্মসূচি প্রবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে একটি পরিবর্তন আনার ব্যবস্থা করেছে।

মির্জা ফখরুল প্রত্যাশা ব্যক্ত করে বলেন, জনগণের সমর্থনের মধ্য দিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি একদিকে রাজনৈতিক পরিবর্তন ঘটাবে, অন্যদিকে অর্থনৈতিক পরিবর্তনও ঘটাবে।

এ সময় আরও ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমানউল্লাহ আমান, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, আবদুস সালাম আজাদ, কেন্দ্রীয় নেতা মীর সরফত আলী সপু, সাইফুল আলম নিরব, মহানগর বিএনপির উত্তরের আমিনুল হক, দক্ষিণের তানভীর আহমেদ রবিন প্রমুখ। পরে বিএনপি মহাসচিব সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মময় জীবন এবং তার শাসনামলে নেওয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতির মূল যে আদর্শ সেই আদর্শ ও দর্শনটি ছিল বাংলাদেশি জাতীয়তাবাদ; যা বাংলাদেশের রাজনীতিতে আমূল পরিবর্তন হয়েছে। অল্প সময়ের মধ্যে তিনি (জিয়াউর রহমান) রাজনীতিতে যেমন গুণগত পরিবর্তন এনেছিলেন, তিনি মিডিয়া-গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেছিলেন, তিনি মানুষের মৌলিক অধিকারগুলো নিশ্চিত করেছিলেন, তিনি বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করেছিলেন এবং একইসঙ্গে অর্থনীতিতে গতি আনতে তিনি মুক্তবাজার অর্থনীতি প্রবর্তন করেছিলেন; যার ফলে অর্থনীতির আমূল পরিবর্তন হয়েছিল।

বিগত ১৫ বছরে বিএনপির নেতাকর্মীদের ওপর সরকারের নিপীড়ন-নির্যাতনের চিত্র তুলে ধরে মির্জা ফখরুল বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ আট বছর এই সংগ্রামের নেতৃত্ব দিয়েছেন নির্বাসিত হয়ে। বিএনপিকে ধ্বংস করার জন্য প্রায় ৬০ লাখ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, প্রায় ২০ হাজার মানুষকে হত্যা করা হয়েছে, ১ হাজার ৭০০ নেতাকর্মীকে গুম করা হয়েছে, খুন করা হয়েছে এবং অবিশ্বাস্য রকমের একটা ফ্যাসিজিম এখানে প্রতিষ্ঠা করা হয়েছিল; যার মূল লক্ষ্যই ছিল বিএনপিকে নিশ্চিহ্ন করা। জনগণের আন্দোলনের মধ্য দিয়ে ছাত্রদের আন্দোলনের মধ্য দিয়ে আমরা সেই ফ্যাসিবাদ থেকে মুক্ত হতে পেরেছি।

/এসটিএস/আরকে/এমওএফ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের