ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে বিজীয়দের অভিননন্দন জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ। তবে, ডাকসু নির্বাচনে ছাত্রশিবির নামে কেউ প্যানেলে অংশ না নিলেও বিজয়ীদের শিবির পরিচয় করিয়ে দেওয়া নিয়ে প্রশ্ন তুলেন তিনি।
মঙ্গলবার (১০ আগস্ট) রাজধীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় সালাহ উদ্দিন এসব কথা বলেন।
সালাহ উদ্দিন বলেন, ‘‘আমি ব্যক্তিগতভাবে অভিনন্দন জানাই— যারা ডাকসু নির্বাচনে জয়ী হয়েছেন। এটাই গণতন্ত্রের রীতি। নির্বাচনে কিছু ক্রটি-বিচ্যুতি হয়েছিল, যেহেতু অনেক বছর পরে হয়েছে।’’
তিনি বলেন, ‘‘কিছু পত্রিকায় দেখলাম, ছাত্রশিবিরের প্যানেল জয়ী হয়েছে। আমার জানা মতে, ছাত্রশিবির ডাকসু নির্বাচনে অংশ নেয়নি। এই নামে কোনও প্যানেল নির্বাচনে অংশ নিয়েছিল কি? না। তাহলে পত্রিকায় ও বিভিন্ন মিডিয়ায় এভাবে আসছে কেন, প্রশ্ন সেখানে।’’
তিনি আরও বলেন, ‘‘আমরা জাতীয়বাদী ছাত্রদল দলীয় ব্যানারে ঘোষণা দিয়ে নির্বাচনে অংশ নিয়েছি। অন্যান্য কয়েকটি দল, এমনকি ইসলামী ছাত্র আন্দোলন নিজ নামে নির্বাচন করেছে। কেউ কেউ স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য নামে নির্বাচন করেছে, এছাড়া বিভিন্ন নামে করেছে। কিন্তু যারা জয়ী হয়েছেন তাদের প্যানেলের নাম ছিল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। সেই ব্যানারে যারা জয়ী হয়েছেন, তাদেরকে আমি আবারও ব্যক্তিগতভাবে অভিনন্দন জানাই।’’








