জুলাই সনদ নিয়ে মতামত চূড়ান্ত বিএনপির, স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত

বাংলা ট্রিবিউন রির্পোট
১৫ সেপ্টেম্বর ২০২৫, ২০:০৪আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ২০:২৮

জাতীয় ঐকমত্য কমিশনের নেতৃত্বে প্রস্তাবিত জুলাই জাতীয় সনদে চূড়ান্ত মতামত দেবে বিএনপি। ইতোমধ্যে প্রায় ৪০ পৃষ্ঠার এ মতামত তৈরি করেছে দলটি, যা আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) রাতে স্থায়ী কমিটির বৈঠকে গৃহীত হবে। 

দলীয় সূত্র জানায়, জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে সংসদের ওপরই নির্ভরশীল বিএনপি। পাশাপাশি বাস্তবায়নের পদ্ধতি নিয়ে শেষ পর্যন্ত ঐকমত্য না হলে তা সরকারের ওপর ছেড়ে দেওয়ার ভার দিতে পারে দলটি। 

দলের নির্ভরযোগ্য সূত্র জানায়, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংসদের ওপরই নির্ভর করছে বিএনপি। এই মতামত রেখেই কমিশনে চূড়ান্ত মতামত জমা দেবে দলটি। 

সোমবার রাতে সাড়ে ৮টায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠেয় বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে। 

জানতে চাইলে কমিটির সদস্য সেলিমা রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আজ রাতে স্থায়ী কমিটির মিটিং আছে। মিটিংয়ে এই বিষয়ে আলোচনা হবে। কোনও সিদ্ধান্ত হলে মিটিংয়ের পর জানানো হবে।’ 

সূত্র জানায়, ‘জুলাই জাতীয় সনদ ২০২৫ চূড়ান্ত ভাষ্য’ শীর্ষক মতামতে বিএনপি শেষ মুহূর্তে ভাষাগত পরিবর্তন, শব্দগত পরিবর্তনের কাজ করছে। 

আগামী দুই-দিনের মধ্যে চূড়ান্ত মতামত জমা দিতে পারে দলটি, জানিয়েছে একটি সূত্র।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান, সোমবার রাত ৮টা ৩০ মিনিটে গুলশান চেয়ারপারসন অফিসে বিএনপির স্হায়ী কমিটি বৈঠকটি হবে। এতে সভাপতিত্ব করবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

/এসটিএস/আরআইজে/এমওএফ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী