গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপি অঙ্গীকারবদ্ধ: ইশরাক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ নভেম্বর ২০২৫, ২১:৪১আপডেট : ০৬ নভেম্বর ২০২৫, ২১:৪৪

বিএনপির আন্তর্জাতিকবিষয়ক কমিটির সদস্য ও ঢাকা-৬ আসনে দলের মনোনীত এমপি প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, ‘বিএনপির প্রথম অঙ্গীকার হলো, সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করা। দ্বিতীয় অঙ্গীকার গণহত্যার বিচার নিশ্চিত করা এবং তৃতীয় অঙ্গীকার বাংলাদেশে গণতন্ত্রকে স্থায়ীভাবে প্রতিষ্ঠা করার জন্য পদক্ষেপ গ্রহণ করা।’

বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকালে কবি নজরুল কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে সাদেক হোসেন খোকার ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ইশরাক হোসেন বলেন, ‘বর্তমানে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক পর্ব অতিক্রম করছে। আপনারা জানেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আগামী ফেব্রুয়ারি মাসে সম্ভাব্য নির্বাচনের সময়সূচি ঘোষণা করেছে। আমাদের ধানের শীষের প্রার্থী যাকেই চূড়ান্তভাবে মনোনয়ন দেওয়া হোক না কেন, আমরা তার পক্ষেই দেশব্যাপী নিজ নিজ জায়গা থেকে কাজ করে যাবো এবং তাকে বিজয়ী করার জন্য আমাদের প্রচার প্রচারণা চালিয়ে যাবো এবং সহযোগিতা করবো।’

তিনি বলেন, ‘যারা বাংলাদেশকেই চায় নাই, স্বাধীনতাকে চায় নাই, এখন তাদের কাছ থেকে গণতন্ত্রের শিক্ষা নিতে হবে না। বাংলাদেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতা কীভাবে রক্ষা করতে হবে এবং জনগণের অধিকার আদায়ের জন্য লড়াই করতে হবে সেটা আমরা গত ১৭ বছরে পার করে এসেছি। এখন তারা নিত্যনতুন দাবি তুলছে যেগুলো আমরা তখন পাইনি। তখন তারা আওয়ামী লীগের সঙ্গে একাকার হয়ে তাদের কার্যক্রম চালাচ্ছিল।’

কবি নজরুল কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে সাদেক হোসেন খোকার ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া অনুষ্ঠানে ইশরাক হোসেন/বাংলা ট্রিবিউন

তিনি আরও বলেন, ‘যে স্লোগানটি আমাদের দেশনায়ক তারেক রহমান দিয়েছিলেন “দিল্লি নয়, পিণ্ডি নয়, নয় অন্য কোনও দেশ, সবার আগে বাংলাদেশ” এটাই হলো আমাদের মূল কথা। যারা এই ধারায় বিশ্বাসী তারাই আগামী রাজনীতিতে জনগণের মনে স্থান করে নিতে পারবে। আর যারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না, তাদের ব্যাপারে জনগণ যথা সময়ে সঠিক সিদ্ধান্ত নিবে।’

কবি নজরুল সরকারি কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব মো. নাজমুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক ইরফান আহমদ ফাহিম। এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম-আহ্বায়ক সাইদুর রহমান মিন্টু, ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-সম্পাদক দেলোয়ার হোসেন রিন্টু।কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক কে এম সিরাজ ইসলাম।যুগ্ম-আহ্বায়ক রোমান আহমেদ, কামরুল ইসলাম কাননসহ অন্যান্য নেতৃবৃন্দ ও বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।

/এএইচএস/এমএইচআর/
সম্পর্কিত
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বশেষ খবর
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি