আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিলেন ড. রেজা কিবরিয়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ ডিসেম্বর ২০২৫, ১৫:১১আপডেট : ০১ ডিসেম্বর ২০২৫, ১৫:১১

বিএনপিতে যোগ দিয়েছেন সাবেক অর্থমন্ত্রী শাহ এমএস কিবরিয়ার ছেলে ড. রেজা কিবরিয়া। সোমবার (১ ডিসেম্বর) সকালে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগ দেন তিনি।

রেজা কিবরিয়ার যোগাদানকে স্বাগত জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের একজন অত্যন্ত বিশিষ্ট সন্তান যিনি তার নিজের যোগ্যতা বলে আইএমএফ'র অত্যন্ত উচ্চ পদে কাজ করেছেন এবং পরবর্তী সময়ে দেশে এসে ২০১৮ সালে তিনি গণফোরাম থেকে আমাদের নির্বাচনি জোটের মনোনয়ন নিয়ে ধানের শীষ নিয়ে নির্বাচন করেছিলেন। পরবর্তী সময় আপনারা দেখেছেন, তিনি রাজনীতির সক্রিয় ভূমিকা পালন করেছেন এবং আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত যে ড. রেজা কিবরিয়া আমাদের দলে যোগ দিয়েছেন। দলের চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে তাকে স্বাগত জানাচ্ছি।

২০১৮ সালের নির্বাচনে রেজা কিবরিয়া হবিগঞ্জ-১ আসনে (বাহুবল-নবীনগর) ধানের শীষ প্রতীকে নির্বাচন করেন। বিএনপি মহাসচিব আশা প্রকাশ করেন ড. রেজা কিবরিয়া তার অতীত অভিজ্ঞতার ভিত্তিতে বাংলাদেশকে নতুন বিনির্মাণে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে অবদান রাখবেন। বিএনপিতে যোগদানের জন্য রেজা কিবরিয়াকেও ফুল দেন মির্জা ফখরুল।

বিএনপিতে যোগ দিয়ে আমি গর্বিত

প্রতিক্রিয়া ব্যক্ত করে ড. রেজা কিবরিয়া বলেন, আজ আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করলাম। এ জন্য আমি খুবই গর্বিত। কারণ এই দলের ইতিহাসটা গণতন্ত্রের ইতিহাস। দুই দুইবার তারা গণতন্ত্রকে রক্ষা করেছে ফ্যাসিবাদী আওয়ামী লীগের থেকে। একবার শেখ মুজিবের গণতন্ত্র ধ্বংস থেকে জিয়াউর রহমান রক্ষা করলেন। আর দ্বিতীয় বার শেখ হাসিনা ও এরশাদের হাত থেকে গণতন্ত্র উদ্ধার করেছেন বেগম খালেদা জিয়া। যিনি এখন অনেক অসুস্থ, সবাই দোয়া করবেন তার জন্য। তিনি আবার এটা রক্ষা করলেন।

রেজা কিবরিয়া বলেন, এটা একটা ঐতিহাসিক ভূমিকা। একটা দল দুইবার বহুদলীয় গণতন্ত্র রক্ষা করেছে। আমি ইতিহাসে এরকম কোনও উদাহরণ অন্য কোনও দেশে দেখি না। এসব কারণে আমি বিএনপির প্রতি আকৃষ্ট এবং জিয়াউর রহমান আমার আদর্শ। তার সাহস, ব্যক্তিগত চরিত্র ও সততা এতো বছরপরও সবাই এখনও গর্ব করে। এমন মানুষ আর বাংলাদেশে জন্মাবে না হয়তো।

বাবা-মায়ের ব্ল্যাড লাইন তারেক রহমান

ড. রেজা কিবরিয়া বলেন, বিএনপি এখন যেই নেতৃত্বে আছে এবং সিনিয়র নেতারা যারা আছেন, তারা আমাদের নতুন প্রজন্মের সব স্বপ্ন পূরণ করতে পারবেন। তাদের যে ভিশন দেশের জন্যে এটা আগের ভিশন না। অনেক কিছু বদলে গেছে।

তিনি বলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার যে রক্ত এটা কোনও কোয়ালিটির আপনারা যদি চিন্তা করেন– তার বাপ কী ছিলেন এবং মা কী আছেন এটা ইনক্রেডিবল। বাংলাদেশে আর কারও ওই কোয়ালিটির ব্ল্যাড লাইন নেই। নতুন বাংলাদেশ গড়তে আমরা সবাই তাকে সাহায্য করবো। তিনি এ মুহূর্তে বিদেশে আছেন, আমাদের মানুষের কাছে নেই একদিকে এটি দুঃখজনক। তবে আরেকদিক থেকে আমি এটাতে খুশি, তিনি বিদেশের সব কোয়ালিটি, সব প্রশাসনিক, সব জিনিসগুলি নিজে দেখছেন, শিখছেন এবং সেগুলো বাংলাদেশে আনবেন। আমি মনে করি, তার ইংল্যান্ডে থাকাও দেশের মানুষের জন্যে একটা লাভজনক জিনিস। তিনি অনেক কিছু নিয়ে আসবেন, এ দেশে যেটা আগে ছিল না।

রেজা কিবরিয়া বলেন, বাংলাদেশটাকে উন্নত করতে এশিয়ার প্রথম তিন দেশের মধ্যে আনতে অসম্ভব কিছু না। আপনারা ভাবছেন, আমি কী রূপকথার মতো বলছি। এটা পরে দেখবেন। আমি ৩৫টা দেশে কাজ করেছি প্রায় ৪০ বছর। আমাদের দেশের মানুষের কোয়ালিটি ‘টপ ক্লাস’। এই মানুষগুলোকে দিয়ে একটা প্রথম সারির দেশ তৈরি করা যাবে।

তিনি বলেন, বিএনপিকে এই সুযোগটা যদি ভোটাররা দেন তাহলে আপনারা দেখবেন এ দেশের জন্যে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য তারা কী করতে পারবে।

তিনি আরও বলেন, আশা করি, আমার এলাকায় নবীগঞ্জ-বাহুবল সেখানে আমার কাজ করার একটা সুবিধা হবে এবং যদি ওনারা মনে করেন জাতীয় কোনও জায়গায় আমাকে কাজ করতে সুযোগ দেওয়ার। আমি চাই, দেশের জন্য কাজ করতে। আমি খুব ভালো চাকরি ছেড়ে এসেছি। আইএমএফের চাকরি লাভজনক একটা চাকরি। সেই চাকরি ছেড়ে আমি আসছি দেশ ও জাতির জন্য কাজ করতে। এটা ছিল আমার বাবার স্বপ্ন। আশা করি, তা পূরণ করতে পারবো।

যোগদান অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদসহ অন্য নেতারাও বক্তব্য রাখেন।

/এমকে/আরকে/
সম্পর্কিত
সরকারকে কীভাবে ব্যর্থ করতে চায় জামায়াত 
জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের নেপথ্যে ছিলেন যাদু মিয়া: তথ্যমন্ত্রী
বগুড়ায় হচ্ছে বিশ্ববিদ্যালয়, খুলছে উত্তরবঙ্গে উচ্চশিক্ষার নতুন দিগন্ত
সর্বশেষ খবর
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু