বিএনপিতে যোগ দেওয়ার হিড়িক পড়েছে: মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
০১ ডিসেম্বর ২০২৫, ১৫:১৩আপডেট : ০১ ডিসেম্বর ২০২৫, ১৮:০৭

ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে ‘বিএনপিতে যোগদানের হিড়িক পড়েছে’ বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘অনেকই যোগদান করছেন। এখন বিএনপিতে যোগ দেওয়ার তো হিড়িক পড়ে গেছে, ধুম উঠে গেছে।’

সোমবার (১ ডিসেম্বর) গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সাবেক অর্থমন্ত্রী শাহ এমএস কিবরিয়ার ছেলে ড. রেজা কিবরিয়ার যোগদান অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।

তিনি বলেন, ‘বিএনপি একমাত্র দল, জনগণ মনে করছে যে সামনে সরকার গঠন করতে পারলে তারা দেশে সত্যিকার অর্থেই গণতান্ত্রিক একটা পরিবেশ তৈরি করতে পারবে এবং অর্থনীতি সমৃদ্ধ হবে।’

রেজা কিবরিয়ার বিএনপিতে যোগদান সম্পর্কে বিএনপি মহাসচিব বলেন, ‘আমি আমার দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে তাকে আমাদের দলে স্বাগত জানাচ্ছি। আমরা আশাবাদী যে ড. রেজা কিবরিয়ার যোগদান আমাদের কর্মকাণ্ডগুলোকে আরও শক্তিশালী করবে। এই যোগদান সারা দেশে একটা প্রভাব বিস্তার করবে। অতীত অভিজ্ঞতার ভিত্তিতে বাংলাদেশকে নতুন বিনির্মাণে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে তিনি অবদান রাখবেন।’

বিএনপি মহাসচিব বলেন, ‘আপনারা জানেন যে আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে অনেক কর্মসূচি ঘোষণা করেছি। তার নেতৃত্বে আমরা ১৫ বছর সংগ্রাম করেছি, তার নেতৃত্বে জনগণ যদি সমর্থন করে আমরা বাংলাদেশকে একটি গণতান্ত্রিক অর্থনৈতিকভাবে সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে নির্মাণ করতে চাই। এই রাষ্ট্র নির্মাণে আমাদের অতীত অভিজ্ঞতা রয়েছে। আমরা ইতোপূর্বে তিনবার সরকার গঠন করেছি এবং এর আগে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাষ্ট্র পরিচালনা করেছেন। আমাদের সমস্ত এই অভিজ্ঞতা থেকে বলতে পারি বিএনপি যদি সরকার পরিচালনার দায়িত্ব পায় তাহলে অবশ্যই বিএনপি বাংলাদেশে সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক ও সমৃদ্ধ অর্থনীতি গড়ে তুলতে সক্ষম হবে।’

২০১৮ সালের নির্বাচনে রেজা কিবরিয়া হবিগঞ্জ-১ আসনে (বাহুবল-নবীনগর) ধানের শীষ প্রতীকে নির্বাচন করেন।

দলের স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ বলেন, ‘আমরা বাংলাদেশের রাজনীতিতে মেধাভিত্তিক, প্রযুক্তিনির্ভর ও অগ্রচিন্তার মানুষদের নিয়ে বাংলাদেশে ভবিষ্যৎ ও আগামীর বাংলাদেশ নির্মাণ করতে চাই। আমাদের ৩১ দফার মূল বক্তব্যও তাই।’

তিনি বলেন, ‘এখন প্রয়োজনীয় সংস্কারের জন্য আমাদের প্রয়োজন অনেক মেধাবী নেতৃত্ব ও প্রতিভাবান মানুষদের। যারা যথেষ্ট জাতীয় রাজনীতি ও গণতান্ত্রিক সংস্কারে ভূমিকা রাখতে পারবেন এবং এই প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা একটি অর্থনৈতিকভাবে সমৃদ্ধ ও গণতান্ত্রিকভাবে আমাদের স্বপ্নের প্রত্যাশিত বাংলাদেশ নির্মাণ করতে পারবো। সেই পরিপ্রেক্ষিতে ড. রেজা কিবরিয়ার বিএনপিতে যোগদানকে আমরা স্বাগত জানাই।’

/এসটিএসএস/এমএইচআর/এমওএফ/
সম্পর্কিত
গুলি করে থামিয়ে স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে হত্যাচেষ্টা
আজ রাষ্ট্রপতি নির্বাচনমির্জা ফখরুল ভোট দিতে পারলেও পারছেন না অলি আহমেদ
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন পোস্ট, কমেন্টে যা লিখলেন সারজিস 
সর্বশেষ খবর
রাষ্ট্রপতি নির্বাচন সংসদে কীভাবে হয় 
রাষ্ট্রপতি নির্বাচন সংসদে কীভাবে হয় 
বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফরের জন্য দিল্লি অপেক্ষা করছে: দীনেশ ত্রিবেদী
বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফরের জন্য দিল্লি অপেক্ষা করছে: দীনেশ ত্রিবেদী
কম খরচে ইউরোপে পড়াশোনা, নজরে বাল্টিকের তিন দেশ
কম খরচে ইউরোপে পড়াশোনা, নজরে বাল্টিকের তিন দেশ
ধানমন্ডি ৩২-এ বঙ্গবন্ধু জাদুঘর ভাঙচুর: ড. ইউনূস-আসিফসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন 
ধানমন্ডি ৩২-এ বঙ্গবন্ধু জাদুঘর ভাঙচুর: ড. ইউনূস-আসিফসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন 
সর্বাধিক পঠিত
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
এক গ্রাহকের ব্যাংকের ৭ লাখ টাকা ব্যবসায়ীর অ্যাকাউন্টে কীভাবে পাঠালেন চীনা নাগরিক
এক গ্রাহকের ব্যাংকের ৭ লাখ টাকা ব্যবসায়ীর অ্যাকাউন্টে কীভাবে পাঠালেন চীনা নাগরিক
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন ফেসবুক পোস্ট
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন ফেসবুক পোস্ট
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন পোস্ট, কমেন্টে যা লিখলেন সারজিস 
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন পোস্ট, কমেন্টে যা লিখলেন সারজিস 
বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলার এজাহার, পরদিনই ডিসি-ইউএনও বদলি, কী ঘটেছিল সেদিন
বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলার এজাহার, পরদিনই ডিসি-ইউএনও বদলি, কী ঘটেছিল সেদিন