পরিবারসহ দেশে ফেরার প্রত্যাশায় লন্ডন ফিরে গেলেন জুবাইদা রহমান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ ডিসেম্বর ২০২৫, ১০:৫৭আপডেট : ২০ ডিসেম্বর ২০২৫, ১১:৪৮

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। শনিবার (২০ ডিসেম্বর) সকাল ৮টা ৪৮ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নির্ধারিত ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন।  

বিমানবন্দর সূত্রে এই তথ্য জানা গেছে। 

বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন বলেন,  জুবাইদা রহমান লন্ডন ফিরে  গেছেন। ইনশাল্লাহ, তারেক রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে দেশে ফিরবেন বৃহস্পতিবার।

গত ৫ ডিসেম্বর জুবাইদা রহমান লন্ডন থেকে ঢাকায় আসেন এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার পাশে থাকতে। বিএনপির চেয়ারপারসনের মেডিক্যাল বোর্ডের সদস্য জুবাইদা রহমান সার্বক্ষণিক এভারকেয়ার হাসপাতালে থেকে চিকিৎসা কাজ তদারকি করেছেন।

অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ন গঠিত মেডিক্যাল বোর্ড খালেদা জিয়ার চিকিৎসা দিচ্ছেন।

গত ২৩ নভেম্বর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হওয়া খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবণতি হলে তাকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে(সিসিইউ) নিয়ে চিকিৎসা দেওয়া হয়।

বুধবার মেডিক্যাল বোর্ডের সদস্য অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন জানান,  বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা  এক মাসের মধ্যে বেশি স্থিতিশীল অবস্থায় আছেন। মেডিক্যাল বোর্ড আশাবাদী, তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবেন।

এরকম সংবাদের পরদিন ১৭ বছরের সংসার গুছিয়ে দেশে ফিরতে লন্ডন গেলেন জুবাইদা রহমান।

২০০৮ সালের ১১ সেপ্টেম্বর অসুস্থ স্বামী তারেক রহমানের উন্নত চিকিৎসার জন্য মেয়ে জাইমা রহমানকে নিয়ে  লন্ডন পাড়ি জমান জুবাইদা রহমান।

/আইএ/আরকে/
সম্পর্কিত
‘১৭ বছর শিক্ষাব্যবস্থা নিয়ে ছেলেখেলা করে জাতির মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে’
নাহিদ-শফিকুরের উদ্দেশে রাশেদ খাঁন‘দুই নেতার কারও আহ্বানেই জাতি সাড়া দিচ্ছে না’
দুই মেডিক্যাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি
সর্বশেষ খবর
ফ্রোজেন খাবার কেনার আগে যে বিষয়গুলো যাচাই করবেন
ফ্রোজেন খাবার কেনার আগে যে বিষয়গুলো যাচাই করবেন
পৃথিবীর ব্যস্ততা থেকে দূরে, ৬ মানুষের এক বিস্ময়কর দ্বীপ
পৃথিবীর ব্যস্ততা থেকে দূরে, ৬ মানুষের এক বিস্ময়কর দ্বীপ
মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন
মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন
হামের উপসর্গ নিয়ে আরও চার মৃত্যু
হামের উপসর্গ নিয়ে আরও চার মৃত্যু
সর্বাধিক পঠিত
৩ দফা বদলি, অবশেষে উপজেলা ছাড়লেন সেই এসিল্যান্ড
৩ দফা বদলি, অবশেষে উপজেলা ছাড়লেন সেই এসিল্যান্ড
শহীদ মিনারের মঞ্চ থেকে ওটিটি, কোথায় নেই রুনা খান
শহীদ মিনারের মঞ্চ থেকে ওটিটি, কোথায় নেই রুনা খান
সালমান শাহকে যেভাবে খুঁজে পেলেন নির্মাতা সোহানুর রহমান
সালমান শাহকে যেভাবে খুঁজে পেলেন নির্মাতা সোহানুর রহমান
ফের চাঙা স্বর্ণের বাজার
ফের চাঙা স্বর্ণের বাজার
বাড়লো সোনার দাম, ভরি কত
বাড়লো সোনার দাম, ভরি কত