তারেক রহমানের সহযোগিতায় কৃত্রিম পা পেলেন শিক্ষার্থী বাইজিদ 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২২ ডিসেম্বর ২০২৫, ১৭:২৪আপডেট : ২২ ডিসেম্বর ২০২৫, ১৭:২৪

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের পরামর্শে বগুড়ার অসহায় শিক্ষার্থী মো. বাইজিদ হোসেনের কৃত্রিম পা সংযোজন করা হয়েছে। 

সোমবার (২২ ডিসেম্বর) রাজধানীর মোহাম্মদপুরে বাইজিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করে তারেক রহমানের শুভেচ্ছা বার্তা পৌঁছে দেয় ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল। 

উল্লেখ্য, ২০২৪ সালে এক মর্মান্তিক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ায় শিক্ষার্থী বাইজিদ হোসেনের ডান পা কেটে ফেলতে হয়েছিল। পরবর্তী সময়ে কৃত্রিম পা সংযোজনের জন্য তিনি তারেক রহমানের কাছে আবেদন জানান। তার আবেদনের প্রেক্ষিতেই এই মানবিক সহায়তা প্রদান করা হলো। কৃত্রিম পা ফিরে পেয়ে বাইজিদ ও তার পরিবার বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।  

‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমনের নেতৃত্বে প্রতিনিধি দলটি বাইজিদের সঙ্গে সাক্ষাৎ করে তার কৃত্রিম পা সংযোজনের পরের অবস্থা দেখেন। 

প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, শাকিল আহমেদ, ফরহাদ আলী সজীব ও শাহাদত হোসেন। 

এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন— কাতার বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হক সাজু, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম-সাধারণ সম্পাদক হাসনাইন নাহিয়ান সজীব, হাসানুর রহমান, বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ, সহ-সাংগঠনিক সম্পাদক মিজানুর রনি, শেকৃবি ছাত্রদল নেতা মিসবাউল আলম এবং ঢাকা কলেজ ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মিসবাহ ও মশিউর রহমান মহান। 

/এএইচএস/এসটি/এম/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বশেষ খবর
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী