গণঅধিকার ছেড়ে বিএনপিতে রাশেদ খান

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৭ ডিসেম্বর ২০২৫, ১৫:১৩আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৫, ১০:২২

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগ দিয়েছেন মো. রাশেদ খান। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঝিনাইদহ-৪ (সদর ও কালীগঞ্জ) আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি দলটিতে যোগদান করেন। যোগদান অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলের স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। 

বিএনপিতে যোগ দিচ্ছেন রাশেদ খান

যোগদান অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওই এলাকার বিএনপি ও অঙ্গ-সংগঠনের সব নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে রাশেদ খানকে বিজয়ী করতে কাজ করার আহ্বান জানান। 

এর আগে সকালে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বরাবর পদত্যাগপত্র জমা দেন রাশেদ খান। পদত্যাগপত্রে তিনি লেখেন, “ব্যক্তিগত কারণে এবং বৃহত্তর রাজনৈতিক স্বার্থে আমি দলের সাধারণ সম্পাদকের পদ থেকে ইস্তফা দিচ্ছি। ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে এ পর্যন্ত যারা আমার সহযোদ্ধা ছিলেন, তাদের কেউ আমার আচরণে কষ্ট পেয়ে থাকলে আমি ক্ষমা প্রার্থী। যেখানেই থাকি, আমাদের ভ্রাতৃত্বের বন্ধন অটুট থাকবে।” 

উল্লেখ্য, গত ২৪ ডিসেম্বর বিএনপি শরিক দলগুলোর জন্য যে ২৮টি আসন ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছিল, তাতে ঝিনাইদহ-৪ আসনে রাশেদ খানকে সমর্থন দেওয়ার কথা জানানো হয়েছিল। তবে বর্তমান আরপিও অনুযায়ী, জোটের শরিক হিসেবে নিজ প্রতীকে জেতা চ্যালেঞ্জিং হতে পারে বিবেচনায়, তিনি সরাসরি বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষ প্রতীকে লড়ার সিদ্ধান্ত নিয়েছেন। এই সিদ্ধান্তকে ‘নির্বাচনি কৌশলের অংশ’ হিসেবে অনুমোদন দিয়েছে গণঅধিকার পরিষদও।  

/এমকে/এসটি/
সম্পর্কিত
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি