খালেদা জিয়ার মতো জনপ্রিয়তা বিশ্বের কোনও নেতার নেই: নজরুল ইসলাম খান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ ডিসেম্বর ২০২৫, ১৬:০৮আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৫, ১৬:৫৯

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, রাজনীতিতে বেগম খালেদা জিয়ার আগমন ছিল আকস্মিক। তবে আসা ছিল অনিবার্য। ১৯৮২ সালের ৩ জানুয়ারি থেকে দলের সদস্য পদ নিয়ে অনিশ্চল পথচলা শুরু করেন। দলের প্রতিষ্ঠাতার স্ত্রী হলেও তিনি দলের নিয়ম অনুযায়ী নেতৃত্বে আসেন। তিনি ছিলেন আপসহীন। দেশের বাইরেও বেগম জিয়া ছিলেন সমান শ্রদ্ধার পাত্র। তিনি সব সময় একাধিক আসনে নির্বাচিত হয়েছিলেন। তার মতো জনপ্রিয়তা বিশ্বের কোনও নেতার নেই।

বুধবার (৩১ ডিসেম্বর) বিকাল ৩টায় মানিক মিয়া অ্যাভিনিউয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজার আগে সঞ্চালকের বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

নজরুল ইসলাম খান বলেন, বিএনপির চেয়ারপারসন ছিলেন এক মহিমান্বিত নেত্রী। তার আত্মার মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহ যেন তাকে জান্নাত দান করেন। তার মৃত্যুতে গোটা জাতি মুহ্যমান হয়ে পড়েছে। তিনি ফুল পছন্দ করতেন। তাই তার জীবন ছিল সুশোভিত। সব সময় ছিলেন পরিপাটি।

তিনি বলেন, এরশাদ ও শেখ হাসিনার সময় তাকে বিভিন্নভাবে হয়রানি করা হয়েছে। আজ তিনি সব কিছু থেকে মুক্ত হয়ে চিরদিনের জন্য চলে যাচ্ছেন। আর যারা তাকে মিথ্যা মামলা দিয়েছেন, তারা রান্না করা খাবারও খেতে পারেননি। তাদের ওপর ফাঁসির হুলিয়া চলছে।

তিনি আরও বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের রাজনীতিবিদদের অনুপ্রেরণা হয়ে থাকবেন। তিনি ছিলেন দেশপ্রেমিক। বলেছেন বিদেশে তার কোনও বাড়ি নেই। দেশই আমার আসল ঠিকানা। তাই দেশেই তার মৃত্যু হয়েছে। 

/এমকে/এমকেএইচ/এমওএফ/
সম্পর্কিত
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি