‘গণতান্ত্রিক সরকার গঠনের পূর্বশর্ত দায়িত্বশীল ও স্বাধীন গণমাধ্যম’

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
০৩ জানুয়ারি ২০২৬, ২০:৫১আপডেট : ০৩ জানুয়ারি ২০২৬, ২০:৫৪

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নবনিযুক্ত প্রেস সচিব এ এ এম সালেহ (সালেহ শিবলী) বলেছেন, একটি গণতান্ত্রিক সরকার গঠনের অন্যতম পূর্বশর্ত হলো দায়িত্বশীল ও স্বাধীন গণমাধ্যম। শনিবার (৩ জানুয়ারি) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিক ইউনিয়ন আয়োজিত শোক সভায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। 

সালেহ শিবলী বলেন, “আমরা যদি বাংলাদেশকে একটি কাঙ্ক্ষিত লক্ষ্যে এগিয়ে নিতে চাই এবং জনগণের ভাষা বুঝে গন্তব্যে পৌঁছাতে চাই, তবে দায়িত্বশীল ও স্বাধীন সংবাদমাধ্যম একান্ত প্রয়োজন। তারেক রহমান একটি গণতান্ত্রিক, মানবিক ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার যে পরিকল্পনা করেছেন, তার জন্য জনগণের ভোটে নির্বাচিত ও দায়বদ্ধ সরকার প্রয়োজন। আর সেই জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গঠনে গণমাধ্যমকে দায়িত্বশীল ও স্বাধীনভাবে কাজ করতে হবে।” 

নিয়োগ পাওয়ার পর নিজের কর্মপরিকল্পনা ব্যক্ত করে তিনি বলেন, “দলের পক্ষ থেকে আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, আমি তার মাধ্যমে সংবাদমাধ্যমের সঙ্গে জনগণের নিবিড় যোগাযোগ রক্ষা করতে চাই।” 

এর আগে শনিবার (৩ জানুয়ারি) দুপুরে বিএনপির পক্ষ থেকে বিজ্ঞপ্তির মাধ্যমে এ এ এম সালেহকে (সালেহ শিবলী) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রেস সচিব হিসেবে নিয়োগের বিষয়টি জানানো হয়। 

শোক সভায় সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ এবং বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।  

/এমকে/এসটি/ 
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বশেষ খবর
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী