নির্বাচনের সুযোগে দেশকে অস্থির করতে চায় একটি মহল, দাবি মির্জা আব্বাসের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জানুয়ারি ২০২৬, ২০:১০আপডেট : ১২ জানুয়ারি ২০২৬, ২০:৫৬

একটি মহল নির্বাচনের সুযোগ নিয়ে দেশকে অস্থির করার চেষ্টা করছেন বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তার মতে, খুন ও মব সৃষ্টি করে বিশৃঙ্খলা করছে ওই মহল। এমনকি, মহলটি বাংলাদেশের স্বাধীনতা কখনোই চাইনি বলে দাবি এই বিএনপি নেতার।

সোমবার (১২ জানুয়ারি) বিকালে রাজধানীর বারডেম জেনারেল হাসপাতালে হওয়া এক শোকসভায় তিনি এসব দাবি করেন।

মির্জা আব্বাস বলেন, “২০১৮ সালের নির্বাচনে আমরা বিভিন্নভাবে হামলার শিকার হয়েছিলাম। আমার বাসা হাসপাতালে পরিণত হয়েছিল। আওয়ামী সন্ত্রাসীদের আক্রমণে আহতদের বিভিন্ন হাসপাতালে নিতে তিনটি অ্যাম্বুলেন্স অনবরত কাজ করেছিল তখন। শত কষ্ট সহ্য করে নিজের জীবনের বিনিময়ে সে অত্যাচার থেকে আমাদের রক্ষা করেছেন বেগম খালেদা জিয়া। তার বিরুদ্ধে অবিচার হয়েছে, অত্যাচার হয়েছে। তারপরও তিনি দেশ ছেড়ে যাননি। অথচ একটিবারও কৃতজ্ঞতা নেই। সব নাকি তারা অর্জন করেছে।” 

তিনি আরও বলেন, “গত ১৭ বছর আমাদের নেতাকর্মীরা গুম-খুনের শিকার হয়েছে। এখনও ষড়যন্ত্র অব্যাহত আছে। ভাবটা এমন যে বিএনপি কথাই বলতে পারবে না। বললেই টুইস্ট করা হচ্ছে। আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাতে সামাজিক যোগাযোগমাধ্যমে কোটি কোটি টাকা লগ্নি করা হচ্ছে। বিশেষ করে আমাকে টার্গেট করা হচ্ছে। যারা আমার সম্পর্কে অপপ্রচার করছেন তারা অপরিপক্ব। তারা হয়তো আমার সম্পর্কে কিছু জানেন না। এসব অপরিপক্ব যদি সংসদে আসে তাহলে সংসদের কী অবস্থা হবে আল্লাহ জানেন।” 

 

/এসটিএস/এমকে/এবিএম/এমওএফ/
সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি