রিটার্নিং কর্মকর্তার কাছে ক্ষমা চেয়েছেন ববি হাজ্জাজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জানুয়ারি ২০২৬, ১৫:৫৮আপডেট : ২১ জানুয়ারি ২০২৬, ২১:২৯

অপ্রাসঙ্গিক কথা বলার জন্য রিটার্নিং কর্মকর্তার কাছে ক্ষমা চেয়েছেন বিএনপির ঢাকা-১৩ আসনের প্রার্থী ববি হাজ্জাজ। বুধবার (২১ জানুয়ারি) নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে ঢাকার আঞ্চলিক রিটার্নিং কর্মকর্তা মো. ইউনুচ আলীর কাছে ক্ষমা চান তিনি।

অনুষ্ঠানে বক্তব্যের শুরুতে ববি হাজ্জাজ সবাইকে সালাম জানান। সবকিছু পরিষ্কারভাবে জানানো ও আলোচনার সুযোগ করে দেওয়ার জন্য রিটার্নিং কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান তিনি। এ সময় ঢাকা-১৩ ও ১৫ আসনের অন্যান্য প্রার্থীদেরও সাধুবাদ জানান।

ববি হাজ্জাজ বলেন, ১৫ বছর পর আমরা গণতন্ত্র চর্চার একটি সুযোগ পাচ্ছি। আমার আসলে কোনও প্রশ্ন নেই। তবে যেহেতু আমার নাম কয়েকবার উচ্চারিত হয়েছে, সে জন্য ছোট্ট একটি বিষয় পরিষ্কার করতে চাই।

তিনি বলেন, প্রথমত, আমার পক্ষ থেকে কোনও ধরনের নির্বাচনি প্রচারণা হয়নি। কেউ যদি মোহাম্মদপুর এলাকায় ধানের শীষের একটি পোস্টার আমার সঙ্গে দেখাতে পারেন, তাহলে আমরা আলোচনায় বসবো। দ্বিতীয়ত, কেউ যদি ভিডিও করে থাকেন, তাহলে সেই ভিডিও দেখাতে বলেন। আমি মোহাম্মদপুরে আসার পর থেকে এলাকাটির জন্য কাজ করছি। খাল পরিষ্কার, রাস্তা পরিষ্কার, কীভাবে মোহাম্মদপুরকে আরও সন্ত্রাসমুক্ত করা যায়, সে কাজই আমি এলাকাবাসীর সঙ্গে করছি। আমি মসজিদে গেলে কেউ যদি বলেন- ভাই, একটু কথা বলেন, তখন আমি বলি— চলুন সবাই একসঙ্গে মিলে এলাকাটাকে সন্ত্রাসমুক্ত করি।

এ সময় রিটার্নিং কর্মকর্তার পক্ষ থেকে তাকে থামিয়ে বলা হয়, একটু থামাই আপনাকে। এভাবে কথা বললে কিন্তু পরিবেশটা আমি…।

এরপর ববি হাজ্জাজ বলেন, স্যরি, আমি ক্ষমা চাচ্ছি। আমি কোনও প্রচারণা করছি না। আমি শুধু প্রশ্নের উত্তর দিয়েছি।

পরে রিটার্নিং কর্মকর্তা বলেন, আপনাদের এক মিনিটের মধ্যে শেষ করতে হবে। এখানে দয়া করে কেউ হাউস গরম করবেন না। ঠিক আছে? আপনাদের কারও যদি সুনির্দিষ্ট কিছু থাকে, সেটাই বলেন।

/এএইচএস/আরকে/
সম্পর্কিত
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বশেষ খবর
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি