ঢাকা-৯ 

ত্যাগের বিনিময়ে ফিরেছে ভোটাধিকার, ১২ ফেব্রুয়ারি ভোটকেন্দ্রে আসুন: হাবিবুর রশিদ 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৩ ফেব্রুয়ারি ২০২৬, ২১:৩৭আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ২১:৩৭

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা-৯ আসনে বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুর রশিদ হাবিব। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাজধানীর খিলগাঁও এলাকার হক আবাসিক সোসাইটি পরিচালনা পরিষদ আয়োজিত মতবিনিময় সভায় তিনি এই আহ্বান জানান। 

হাবিবুর রশিদ হাবিব বলেন, “নির্বাচন ও ভোটাধিকার পুনরুদ্ধারের লড়াইয়ে আমাদের অনেক সহযোদ্ধা আত্মত্যাগ করেছেন। শহীদ ওসমান হাদিসহ অসংখ্য নেতাকর্মীর জীবনের বিনিময়ে আজ আমরা ভোটাধিকার ফেরত পেয়েছি। তাদের এই আত্মত্যাগের প্রতি সম্মান জানাতে এবং দেশের গণতন্ত্র সুসংহত করতে আমাদের সবাইকে সপরিবারে ভোটকেন্দ্রে উপস্থিত হতে হবে।” 

নির্বাচনি এলাকার বিদ্যমান সমস্যাগুলো তুলে ধরে তিনি বলেন, “আমাদের এলাকায় গ্যাসের তীব্র সংকট, পানির সমস্যা এবং জলাবদ্ধতা দীর্ঘদিনের ভোগান্তি। শিশুদের জন্য পর্যাপ্ত খেলার মাঠ নেই এবং একমাত্র সরকারি হাসপাতালটির আধুনিকায়ন জরুরি। জনগণের ভোটে নির্বাচিত হয়ে আমি এসব মৌলিক সমস্যার স্থায়ী সমাধানে সর্বোচ্চ গুরুত্ব দেবো।” 

বিএনপি নেতা হাবিব ঘোষণা করেন যে, দল কখনও মাদক, চাঁদাবাজি বা অন্য কোনও অপরাধের সঙ্গে জড়িতদের আশ্রয় দেবে না। তিনি বলেন, “বিএনপি একটি সুশৃঙ্খল দল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ ধারণ করে আমরা মানুষের সেবায় কাজ করতে চাই। কারও ক্ষতি করে বা অন্যায় পথে দলের স্বার্থ দেখা আমাদের লক্ষ্য নয়।” 

অনুষ্ঠানে হক আবাসিক সোসাইটির পরিচালনা পরিষদের সদস্যসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। 

/এএইচএস/এসটি/ 
সম্পর্কিত
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি