কেউ সংখ্যালঘু বা সংখ্যাগরিষ্ঠ নন, সবাই বাংলাদেশি: মির্জা আব্বাস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ ফেব্রুয়ারি ২০২৬, ২০:৩৯আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ২০:৩৯

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা আব্বাস বলেছেন, বাংলাদেশে কেউ ‘সংখ্যালঘু’ বা ‘সংখ্যাগরিষ্ঠ’ নন; আমরা সবাই সমান অধিকারসম্পন্ন বাংলাদেশি নাগরিক। তিনি বলেন, ‘সংখ্যালঘু’ শব্দটি ব্যবহার করে কোনও সম্প্রদায়কে আলাদা করে দেখানো বা ছোট করা ঠিক নয়।

বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকালে রাজধানীর কাকরাইলের সেন্ট মেরি’স ক্যাথিড্রালে খ্রিষ্টান সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, দেশের প্রতিটি নাগরিকের ভোটাধিকার সমান এবং কেউ কারও ‘ভোটব্যাংক’ নয়। তিনি বলেন, ইসলাম ধর্মে স্পষ্টভাবে বলা আছে—যার যার ধর্ম তার তার কাছে। তাই সবার মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা জরুরি।

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, মাত্র ২১ দিনের নির্বাচনি প্রচারণা তার দীর্ঘ রাজনৈতিক জীবনে প্রথম অভিজ্ঞতা। সময় কম থাকায় বিশাল এই এলাকায় প্রচারণা চালাতে বেগ পেতে হচ্ছে বলেও জানান তিনি। এটি তার জন্য একেবারেই নতুন অভিজ্ঞতা বলে উল্লেখ করেন।

তিনি আরও বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির ভিত্তিতেই বাংলাদেশে সবাই মিলেমিশে বসবাস করছে। মাঝেমধ্যে কিছু কুচক্রী মহল বিদ্বেষ ছড়ানোর চেষ্টা করলেও তা সম্মিলিতভাবে প্রতিহত করা হয়। এ সময় তিনি খ্রিষ্টান সম্প্রদায়ের শান্তিপূর্ণ ও সাবলীল জীবনযাপনের প্রশংসা করেন।

মতবিনিময় সভায় খ্রিষ্টান সম্প্রদায়ের স্থানীয় নেতারা ও বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে মির্জা আব্বাস কাকরাইল এলাকায় গণসংযোগ চালান।

/এমকে/এম/
সম্পর্কিত
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি