বিগত দিনে দেশে ভোট-জবাবদিহি ছিল না: তারেক রহমান 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:২৪আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:২৪

বিগত ফ্যাসিবাদী শাসনামলে জনগণের কেড়ে নেওয়া ক্ষমতা ফিরিয়ে দেওয়া এবং ধ্বংস হওয়া গণতন্ত্র পুনরায় প্রতিষ্ঠার অঙ্গীকার করে নির্বাচনি ইশতেহার ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “বিগত দিনে দেশে ভোট ও জবাবদিহি ছিল না। এবার বাংলাদেশ পুনর্গঠন করার পালা।”

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকালে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠানের সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

রাষ্ট্র গঠনের রূপরেখা তুলে ধরে তারেক রহমান তার বিশেষ পরিকল্পনা ‘আই হ্যাভ এ প্ল্যান’-এর কথা উল্লেখ করেন। তিনি বলেন, “আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই। আমাদের পরিকল্পনায় ৪ কোটি যুবক ও কয়েক লাখ নারীর জন্য স্থায়ী কর্মসংস্থান গড়ে তোলার সুনির্দিষ্ট রোডম্যাপ রয়েছে। তরুণ প্রজন্মের শক্তিকে কাজে লাগিয়ে একটি সমৃদ্ধ রাষ্ট্র গঠনই আমাদের লক্ষ্য।” 

তারেক রহমান বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার গণতান্ত্রিক রাজনীতির আদর্শকে দেশে পুনরায় প্রতিষ্ঠিত করা হবে। তিনি আরও বলেন, “জনগণের শাসন প্রতিষ্ঠা করতে হলে ক্ষমতার জবাবদিহিতা নিশ্চিত করা অপরিহার্য। বিএনপি সেই চর্চা অব্যাহত রাখবে।” 

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠিত এই ইশতেহার ঘোষণা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দলের স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান। 

/এমকে/এসটি/
সম্পর্কিত
জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের নেপথ্যে ছিলেন যাদু মিয়া: তথ্যমন্ত্রী
বগুড়ায় হচ্ছে বিশ্ববিদ্যালয়, খুলছে উত্তরবঙ্গে উচ্চশিক্ষার নতুন দিগন্ত
নৈশভোজের টেবিলে জোট রাজনীতির হিসাব-নিকাশ কেমন হলো
সর্বশেষ খবর
পারেদেসকে লাল কার্ড দেওয়ার খবর নাকচ করলো ফিফা
পারেদেসকে লাল কার্ড দেওয়ার খবর নাকচ করলো ফিফা
বাংলাদেশে অ্যাকাডেমিক সহায়তা জোরদার করতে চায় পাকিস্তান
বাংলাদেশে অ্যাকাডেমিক সহায়তা জোরদার করতে চায় পাকিস্তান
১২ তলা থেকে পথচারী নারীর ওপর পড়লেন যুবক: নারীর মৃত্যু, জীবিত যুবক
১২ তলা থেকে পথচারী নারীর ওপর পড়লেন যুবক: নারীর মৃত্যু, জীবিত যুবক
এবার জামায়াত নিয়ে বিস্ফোরক মন্তব্য আম্মারের, বললেন ‘একচুয়াল পারফর্ম করতেছে’
এবার জামায়াত নিয়ে বিস্ফোরক মন্তব্য আম্মারের, বললেন ‘একচুয়াল পারফর্ম করতেছে’
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত