যেকোনও মূল্যে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে হবে: তারেক রহমান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:১০আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:০৪

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নিরাপদ ও মানবিক বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই। এবার দেশ পুনর্গঠন করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কোনও অজুহাতে কারও প্রতি অন্যায় করা যাবে না। যেকোনও মূল্যে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে হবে।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর আনুষ্ঠানিক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, দেশের স্বাধীনতাপ্রিয় মানুষ বিএনপিকে বিজয়ী করেছে। এটা জনগণের বিজয়। আজ থেকে সবাই স্বাধীন। সবাইকে অভিনন্দন। দেশে সবার অংশগ্রহণে ফ্যাসিবাদমুক্ত রাষ্ট্রের যাত্রা শুরু হয়েছে।

তিনি বলেন, এবারের নির্বাচনে বিএনপি ছাড়াও জামায়াত ইসলামী, এনসিপি ও ইসলামী আন্দোলন অংশগ্রহণ করেছে। নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে। দেশ গঠনে সবার চিন্তা গুরুত্বপূর্ণ। সবার মতামতে আমরা দেশ গঠন করবো।

তিনি আরও বলেন, নির্বাচন কমিশনকে ধন্যবাদ। প্রশাসন ও সব নির্বাচনি কর্মকর্তাদের অভিনন্দন। কারণ, আপনাদের সহযোগিতা না থাকলে এত সুন্দর নির্বাচন হতো না।

বিএনপির চেয়ারম্যান বলেন, কোনও অজুহাতে দুর্বলের ওপর অবিচার মেনে নেওয়া হবে না। আইন সবার জন্য সমান। বিষয়টি আমরা নিশ্চিত করতে চাই। নির্বাচনে ভালো ফল পেতে আমাদের কোনও কনভিন্স করতে হয়নি। জনগণের মন কনভিন্স করাই ইঞ্জিনিয়ারিং। যেকোনও ভালো কাজ করতে কষ্ট তো করতে হবে।

তিনি বিদেশি পর্যবেক্ষক ও গণমাধ্যমের সাংবাদিকদের ধন্যবাদ জানান। একাত্তরের বীর শহীদদের গভীর শ্রদ্ধা জানান। এছড়াও জুলাই আন্দোলনসহ গণতান্ত্রিক সব আন্দোলনের শহীদদের স্মরণ করেন।

তিনি বলেন, নির্বাচনের আগে বিএনপি রাষ্ট্র গঠনের রূপরেখা দিয়েছে। আমরা সে অনুযায়ী দেশ গঠন করবো। আজকের আনন্দঘন দিনে বেগম খালেদা জিয়ার অনুপস্থিতি আমাদের জন্য শূন্যতা। তিনি সব সময় স্বৈরাচারের বিরুদ্ধে আপসহীন ছিলেন।

তারেক রহমান বলেন, জনগণের জীবন মানের উন্নতিতে আমাদের আপসহীন থাকতে হবে। নির্বাচনকে কেন্দ্র করে যেকোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে সারা দেশের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছি। এ জন্য আমরা বিজয় মিছিল করতে দেইনি।

সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত রয়েছেন। এছাড়া যুগপৎ আন্দোলনের শরিক দলের প্রতিনিধি ও দেশের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত রয়েছেন। প্রেস ব্রিফিং হলেও সারা দেশের নবনির্বাচিত এমপি ও শুভাকাঙ্ক্ষীদের আগমনে উৎসবের আমেজ বিরাজ করছে।

বিদেশি গণমাধ্যমের প্রতিনিধিরও উপস্থিত রয়েছেন।

/এমকে/আরকে/
সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি