বিএনপির কাউন্সিল শিগগিরই, তবে ঈদুল আজহার আগে নয়: মির্জা ফখরুল 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৫ এপ্রিল ২০২৬, ০০:৪৮আপডেট : ০৫ এপ্রিল ২০২৬, ০০:৪৮

সাংগঠনিক কাজ গতিশীল ও দলকে আরও সুসংগঠিত করতে শিগগিরই কাউন্সিল করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। শনিবার (৪ এপ্রিল) রাতে গুলশানে দলের চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

রাত সাড়ে ৮টায় শুরু হওয়া এই বৈঠক শেষে রাত ১১টায় সাংবাদিকদের ব্রিফ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

মির্জা ফখরুল জানান, দলকে সুসংগঠিত করতে দ্রুততম সময়ের মধ্যে কাউন্সিল আয়োজনের বিষয়ে স্থায়ী কমিটি একমত হয়েছে। তবে প্রস্তুতির জন্য কয়েক মাস সময় প্রয়োজন হওয়ায় পবিত্র ঈদুল আজহার আগে কাউন্সিল করা সম্ভব হচ্ছে না। 

তিনি বলেন, “দৈনন্দিন কার্যক্রম চালু রাখার পাশাপাশি দলকে সক্রিয় রাখতে এবং ভবিষ্যৎ করণীয় বিষয়ে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামের কাছ থেকে সুনির্দিষ্ট পরামর্শ নেওয়া হয়েছে।” 

বৈঠকে দেশের বর্তমান জ্বালানি পরিস্থিতি, বিভিন্ন এলাকায় হামের প্রাদুর্ভাবসহ সার্বিক জননিরাপত্তা নিয়ে আলোচনা হয়। সরকারের গত ৪৭ দিনের কর্মকাণ্ড ও গৃহীত পদক্ষেপসমূহ সম্পর্কে স্থায়ী কমিটির সদস্যদের অবহিত করা হয়। তবে সংরক্ষিত নারী আসন নিয়ে এই বৈঠকে কোনও আলোচনা হয়নি বলে জানান বিএনপি মহাসচিব। 

বৈঠকে উপস্থিত ছিলেন— স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহ উদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু এবং অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। এছাড়া ভার্চুয়ালি যুক্ত ছিলেন নজরুল ইসলাম খান ও বেগম সেলিমা রহমান। তবে সিঙ্গাপুরে চিকিৎসাধীন থাকায় বৈঠকে অংশ নিতে পারেননি মির্জা আব্বাস। 

/এমকে/এসটি/ 
সম্পর্কিত
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি