কবি নজরুল কলেজের ভবন ও হল সংস্কারের আশ্বাস প্রতিমন্ত্রী ইশরাকের 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৪ এপ্রিল ২০২৬, ২০:৫৬আপডেট : ১৪ এপ্রিল ২০২৬, ২০:৫৬

রাজধানীর ঐতিহ্যবাহী কবি নজরুল সরকারি কলেজের পুরোনো ভবন ও একমাত্র ছাত্রাবাস শহীদ শামসুল আলম হলের সংস্কারের আশ্বাস দিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। 

মঙ্গলবার (১৪ এপ্রিল) বাংলা নববর্ষ উপলক্ষে রাজধানীর কবি নজরুল সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণে ছাত্রদল আয়োজিত বৈশাখী কনসার্টে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইশরাক হোসেন বলেন, “ঢাকা-৬ আসনের নির্বাচনে কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সবার সহযোগিতা, দোয়া, ভালোবাসা এবং পরিশ্রম পেয়েছি। এজন্য সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।” 

তিনি বলেন, “কবি নজরুল কলেজের বিভিন্ন ভবন অনেক পুরোনো হয়ে গেছে এবং সেগুলো সংস্কারের প্রয়োজন রয়েছে।” শিগগিরই শিক্ষামন্ত্রীকে সঙ্গে নিয়ে কলেজটি পরিদর্শন করে ভবন পুনর্নির্মাণ ও আধুনিকায়নের বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি। 

প্রতিমন্ত্রী বলেন, “একটি জাতির মেরুদণ্ড হচ্ছে শিক্ষা। তাই শিক্ষা ব্যবস্থাকে আধুনিকায়ন ও পুনর্গঠনে সরকার কাজ করবে। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানে খেলাধুলা ও সংস্কৃতিচর্চার পরিবেশ নিশ্চিত করার মাধ্যমে মাদক ও সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।” 

ইশরাক হোসেন আরও বলেন, “২০২৪ সালের গণঅভ্যুত্থানে সরকারি কবি নজরুল কলেজের চারজন শিক্ষার্থী জীবন দিয়েছেন। তাদের স্মরণে কলেজ গেটের সামনে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হবে এবং শহীদদের নামফলক স্থাপন করা হবে।” 

এছাড়া কলেজের হলের বিভিন্ন সমস্যা সমাধান ও সংস্কারের উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়ে তিনি জানান, এটি বর্তমান ও সাবেক শিক্ষার্থী এবং ছাত্রনেতাদের দীর্ঘদিনের দাবি, যা বাস্তবায়নে তিনি কাজ করবেন। 

প্রতিমন্ত্রী আরও বলেন, “নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে কে কোন দল করে বা কে কোন দলের সদস্য— সেটি বিবেচ্য বিষয় হবে না। নির্বাচন শেষ হয়েছে, এখন আমি সবার জনপ্রতিনিধি। আগামী পাঁচ বছর সবার প্রতিনিধি হয়ে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে চাই।”  

/এএইচএস/এসটি/ 
সম্পর্কিত
জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের নেপথ্যে ছিলেন যাদু মিয়া: তথ্যমন্ত্রী
বগুড়ায় হচ্ছে বিশ্ববিদ্যালয়, খুলছে উত্তরবঙ্গে উচ্চশিক্ষার নতুন দিগন্ত
নৈশভোজের টেবিলে জোট রাজনীতির হিসাব-নিকাশ কেমন হলো
সর্বশেষ খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের নেপথ্যে ছিলেন যাদু মিয়া: তথ্যমন্ত্রী
জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের নেপথ্যে ছিলেন যাদু মিয়া: তথ্যমন্ত্রী
বাংলাদেশের অর্থনীতি নিয়ে কেন এত উদ্বেগ আইএমএফের 
বাংলাদেশের অর্থনীতি নিয়ে কেন এত উদ্বেগ আইএমএফের 
শিক্ষার্থীদের নিজের সন্তানের মতো গড়ে তুলতে শিক্ষকদের প্রতি আহ্বান
শিক্ষার্থীদের নিজের সন্তানের মতো গড়ে তুলতে শিক্ষকদের প্রতি আহ্বান
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত