‘গুপ্ত রাজনীতি’ নিষিদ্ধের দাবিতে জবিতে ছাত্রদলের মিছিল

জবি প্রতিনিধি
২৪ এপ্রিল ২০২৬, ০০:৩৬আপডেট : ২৪ এপ্রিল ২০২৬, ০০:৩৬

প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার মেয়ে জাইমা রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট এবং গুপ্ত রাজনীতি নিষিদ্ধের দাবিতে মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদল। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে জবির শহীদ মিনার থেকে শুরু হয়ে ভিক্টোরিয়া পার্কে প্রদক্ষিণ করে শান্ত চত্ত্বরে এসে শেষ হয় মিছিলটি।

এ সময় তারা ‘গুপ্ত রাজনীতি, চলবে না চলবে না’, ‘স্বৈরাচার আর রাজাকার মিলে মিশে একাকার’, ‘লুঙ্গির তলে রাজাকার, লুঙ্গির মালিক স্বৈরাচার’সহ বিভিন্ন স্লোগান দেয়। 

ছাত্রদলের দাবি, তারেক রহমান ও জাইমা রহমানকে নিয়ে তৈরি একটি বিতর্কিত ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছে শিবিরপন্থি প্যানেল থেকে ডাকসু নির্বাচনে কেন্দ্রীয় সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করা আব্দুল্লাহ আল মাহমুদ। তবে, রিউমার স্ক্যানার জানিয়েছে, ভাইরাল হওয়া স্ক্রিন শর্টটি ভুয়া।

এ বিষয়ে জবি ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন বলেন, “কুরুচিপূর্ণ ও নোংরা আচরণের কোনও স্থান সভ্য সমাজে নেই। এ ধরনের কর্মকাণ্ড যারা করে, তারা কখনোই মানুষের আস্থা পাবে না। সাধারণ মানুষ এসব অপসংস্কৃতি মেনে নেবে না, প্রয়োজনে প্রতিহত করবে। তাই এখনই এসব কার্যক্রম থেকে সরে এসে দায়িত্বশীল আচরণ করা উচিত।”

/এবিএম/
সম্পর্কিত
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক হলে প্রভোস্টের পদত্যাগ চায় শিবির
ছাত্রদল নেতার মোটরসাইকেল আটকানোয় এসপির কার্যালয় ঘেরাও  
কওমি ছাত্রদের আপত্তি: কড়া নিরাপত্তায় শান্তিপূর্ণভাবেই হলো কলেজের কনসার্ট
সর্বশেষ খবর
আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ
আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ
মিউনিখের পর ন্যু ক্যাম্প, চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের ভেন্যু ঘোষণা
মিউনিখের পর ন্যু ক্যাম্প, চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের ভেন্যু ঘোষণা
নগর স্বাস্থ্যব্যবস্থা নতুনভাবে ঢেলে সাজাচ্ছে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
নগর স্বাস্থ্যব্যবস্থা নতুনভাবে ঢেলে সাজাচ্ছে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
চা শ্রমিক নেত্রীর গ্রেফতারের বিষয়ে খোঁজ নেওয়ার আশ্বাস ডা. জাহেদের
চা শ্রমিক নেত্রীর গ্রেফতারের বিষয়ে খোঁজ নেওয়ার আশ্বাস ডা. জাহেদের
সর্বাধিক পঠিত
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব ও প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ বিশ্ববিদ্যালয় হচ্ছে কক্সবাজারে
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব ও প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ বিশ্ববিদ্যালয় হচ্ছে কক্সবাজারে
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ