দেশের সব অপকর্মের সঙ্গে জামায়াত জড়িত, দাবি দুদুর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ মে ২০২৬, ১৭:৩১আপডেট : ২১ মে ২০২৬, ১৭:৪৭

দেশে হওয়া সব অপকর্মের সঙ্গে জামায়াতে ইসলামী জড়িত বলে দাবি করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেছেন, “জামায়াত ধর্ম নিয়ে ব্যবসা করে। দেশের সব অপকর্মের সঙ্গে তারা জড়িত। কিন্তু দায় চাপিয়ে দিচ্ছে বিএনপি সরকারের ওপর।”

বৃহস্পতিবার (২১ মে) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী ফার্মেসি অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

দুদু বলেন, “তারা (জামায়াতে ইসলামী) কখনও সঠিক সিদ্ধান্ত নিতে পারেনি। দেশের মানুষ ভালো করেই জানে, ১৯৭১ সালে কারা মুক্তিযুদ্ধের পক্ষে ছিল আর কারা পাকিস্তানের পক্ষে অবস্থান নিয়েছিল। এই যে আমি তাদের সমালোচনা করছি তা নিয়ে নিউজ হবে। তখন তাদের বট বাহিনী আমার গুষ্টি উদ্ধার করে ফেলবে।”

তিনি বলেন, “ছাত্রলীগের যত অপকর্ম সব গুপ্ত থেকে তারা (জামায়াতে ইসলামী) করেছে। এখন ছাত্রলীগ ওদের মধ্যে গুপ্ত থেকে অপকর্ম করছে।” দুদু বলেন, “অতীতে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলো একটি নির্দিষ্ট গোষ্ঠীর নিয়ন্ত্রণে ছিল। এখন সেখানে প্রকৃত শিক্ষাবিদদের দায়িত্ব দেওয়ার চেষ্টা করা হলে একটি পক্ষ অস্থিরতা তৈরির অপচেষ্টা চালাচ্ছে।”

হামের টিকা নিয়ে আওয়ামী লীগ ও অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার দায় এখন বিএনপি সরকারের ওপর চাপানো হচ্ছে জানিয়ে তিনি বলেন, “হামের প্রাদুর্ভাব সম্পর্কে অন্তর্বর্তী সরকারকে পাঁচ-ছয়বার লিখিতভাবে সতর্ক করা হয়েছিল। কিন্তু তারা ব্যর্থ হয়েছে। আমাদের নির্মূল করা হামের মতো রোগও আগের সরকারের ব্যর্থতার কারণে দেশে আবার ফিরে এসেছে। তবে, বর্তমান সরকার এখন জরুরি ভিত্তিতে বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে।”

বিএনপির দীর্ঘ আন্দোলনের প্রসঙ্গ টেনে দলটির এই নেতা বলেন, “দীর্ঘ ১৮ বছর ধরে স্বৈরাচারের বিরুদ্ধে বিএনপি লড়াই করেছে। দলের এমন কোনও নেতাকর্মী নেই যার বিরুদ্ধে মামলা হয়নি, জেল হয়নি বা নির্যাতনের শিকার হতে হয়নি। এমনকি, দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় ছয় বছর কারাগারে আটকে রাখা হয়েছিল।”

/এমকে/এবিএম/এমওএফ/
সম্পর্কিত
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ
বিএনপি জনগণের রায়ের সঙ্গে প্রতারণা করেছে: এটিএম আজহার
মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড ও প্রাণহানির ঘটনায় জামায়াত সেক্রেটারির শোক
সর্বশেষ খবর
‘কিং’-এর গানে ফিরছেন অরিজিৎ, ইঙ্গিত দিলেন শাহরুখ
‘কিং’-এর গানে ফিরছেন অরিজিৎ, ইঙ্গিত দিলেন শাহরুখ
ইউরেনিয়াম ও পারমাণবিক বিদ্যুৎ নিয়ে যত পরিকল্পনা সৌদি আরবের
ইউরেনিয়াম ও পারমাণবিক বিদ্যুৎ নিয়ে যত পরিকল্পনা সৌদি আরবের
ক্রিপ্টো নিয়ে সরকারের অবস্থান কী? যা বললেন তথ্য উপদেষ্টা
ক্রিপ্টো নিয়ে সরকারের অবস্থান কী? যা বললেন তথ্য উপদেষ্টা
ব্যাটারিচালিত যান বন্ধ নয়, নীতিমালায় আনার পরিকল্পনা
ব্যাটারিচালিত যান বন্ধ নয়, নীতিমালায় আনার পরিকল্পনা
সর্বাধিক পঠিত
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব ও প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ বিশ্ববিদ্যালয় হচ্ছে কক্সবাজারে
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব ও প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ বিশ্ববিদ্যালয় হচ্ছে কক্সবাজারে
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ