স্থানীয় নির্বাচনে শরিকদের নিয়ে কী ভাবছে বিএনপি, জানালেন ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
২১ জুলাই ২০২৬, ০১:৪৬আপডেট : ২১ জুলাই ২০২৬, ০১:৪৬

আগামী স্থানীয় সরকার নির্বাচনে শরিকদের সঙ্গে আলোচনা করেই প্রস্তুতি নিতে চায় বিএনপি। দলটির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যেহেতু এ নির্বাচন দলীয় প্রতীকে হবে না, তাই প্রতিটি ক্ষেত্রে শরিকদের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে।

সোমবার (২০ জুলাই) রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে বিএনপির চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, সরকার গঠনের পর পাঁচ মাসে নানা ব্যস্ততার কারণে প্রধানমন্ত্রী শরিকদের সঙ্গে বসার সুযোগ পাননি। দেরিতে হলেও এ বৈঠকে আন্তরিক পরিবেশে আলোচনা হয়েছে। ভবিষ্যৎ রাজনৈতিক কর্মসূচি নিয়েও মতবিনিময় হয়েছে।

তিনি বলেন, দায়িত্ব গ্রহণের পর অগ্রাধিকারভিত্তিক বিভিন্ন কাজে ব্যস্ত থাকায় সব রাজনৈতিক দলের সঙ্গে নিয়মিত আলোচনা সম্ভব হয়নি। তবে সরকার জনগণের কাছে পৌঁছাতে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন শুরু করেছে।

মির্জা ফখরুল জানান, প্রধানমন্ত্রী ভবিষ্যতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আরও ঘন ঘন বৈঠক ও মতবিনিময়ের আশ্বাস দিয়েছেন। একইসঙ্গে তিনি বলেছেন, আন্দোলনের সময় ঘোষিত ৩১ দফা কর্মসূচি এবং বিভিন্ন রাজনৈতিক দলের স্বাক্ষরিত ‘জুলাই সনদ’ সরকার অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে।

আগামী স্থানীয় সরকার নির্বাচনে শরিকদের অবস্থান কী হবে—এমন প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে হবে না। তাই প্রতিটি ক্ষেত্রে শরিকদের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে।

ব্রিফিংয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী এবং উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি উপস্থিত ছিলেন।

/এমকে/এম/
সম্পর্কিত
রাশেদ খাঁনকে রাজনৈতিক সহকারী করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানালেন আবদুল অদুদ
নিজ দলের সভাপতিকে হত্যা, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক বহিষ্কার
‘একটি মহল দেশকে ধ্বংস করতে চায়, পার্শ্ববর্তী দেশও সুযোগের অপেক্ষায়’ 
সর্বশেষ খবর
চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা নিয়ে অপপ্রচার, বিভ্রান্ত না হওয়ার আহ্বান আন্তঃশিক্ষা বোর্ডের 
চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা নিয়ে অপপ্রচার, বিভ্রান্ত না হওয়ার আহ্বান আন্তঃশিক্ষা বোর্ডের 
দীর্ঘ ৮ বছর পর ঢাকায় বসছে সাফ চ্যাম্পিয়নশিপের ১৫তম আসর 
দীর্ঘ ৮ বছর পর ঢাকায় বসছে সাফ চ্যাম্পিয়নশিপের ১৫তম আসর 
মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে: আইনমন্ত্রী 
মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে: আইনমন্ত্রী 
দিল্লিতে বিক্ষোভকারীদের সমর্থন দিলেন যেসব বলিউড তারকা
দিল্লিতে বিক্ষোভকারীদের সমর্থন দিলেন যেসব বলিউড তারকা
সর্বাধিক পঠিত
পরবর্তী ২০৩০ ফিফা বিশ্বকাপের আয়োজক কারা, জেনে নিন সূচি ও নতুন ফরম্যাট
পরবর্তী ২০৩০ ফিফা বিশ্বকাপের আয়োজক কারা, জেনে নিন সূচি ও নতুন ফরম্যাট
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
মালয়েশিয়ায় কর্মী পাঠানো ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার
মালয়েশিয়ায় কর্মী পাঠানো ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
মিত্রদের নিয়ে সন্ধ্যায় প্রধানমন্ত্রীর নৈশভোজ: কারা যাচ্ছেন, কারা যাচ্ছেন না
মিত্রদের নিয়ে সন্ধ্যায় প্রধানমন্ত্রীর নৈশভোজ: কারা যাচ্ছেন, কারা যাচ্ছেন না