দেশের পথে মির্জা আব্বাস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৩১আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮:০০

সিঙ্গাপুর ও মালয়েশিয়া থেকে চিকিৎসা শেষে প্রায় পাঁচ মাস পর দেশের পথে রওয়না হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। সঙ্গে রয়েছেন মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস।

বুধবার (২ সেপ্টেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় মির্জা আব্বাসকে বহনকারী ফ্লাইটটি মালয়েশিয়ার কুয়ালালামপুর বিমানবন্দর ত্যাগ করে। বাংলাদেশ সময় রাত ৯টায় ফ্লাইটটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।

মির্জা আব্বাসের পারিবারিক সূত্র এসব তথ্য জানা গেছে।

এর আগে গত ৩০ আগস্ট মির্জা আব্বাসের দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তিনি জানান, মির্জা আব্বাস অনেকটাই সুস্থ। মেডিক্যাল বোর্ডের পরামর্শ অনুযায়ী তিনি দেশে ফিরছেন।

উল্লেখ্য, গত ১১ মার্চ ইফতারে পানি পান করার সময় হঠাৎ জ্ঞান হারান মির্জা আব্বাস। অবস্থার উন্নতি না হলে গভীর রাতে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ১৫ মার্চ শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকা থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসার পর চিকিৎসার জন্য তাকে মালয়েশিয়ায় নেওয়া হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন মির্জা আব্বাস।

 /এমকে/আরকে/
সম্পর্কিত
অস্থির হয়ে আছে দেশে যাওয়ার জন্য, মির্জা আব্বাস প্রসঙ্গে স্ত্রী আফরোজা
‘প্রধানমন্ত্রী এখনও এক-এগারোর নির্যাতনের স্মৃতিচিহ্ন বয়ে বেড়াচ্ছেন’ 
‘তারেক রহমান প্রতিকূল পথ পেরিয়েই বিএনপিকে শক্তিশালী নেতৃত্বে পৌঁছে দিয়েছেন’
সর্বশেষ খবর
মুখের উপকারী ব্যাকটেরিয়া ভালো রাখতে কী খাবেন, কী এড়িয়ে চলবেন
মুখের উপকারী ব্যাকটেরিয়া ভালো রাখতে কী খাবেন, কী এড়িয়ে চলবেন
পোশাক উৎপাদন অর্ধেকে নেমেছে, রাষ্ট্রপতিকে জানালেন বিজিএমইএ’র নেতারা
পোশাক উৎপাদন অর্ধেকে নেমেছে, রাষ্ট্রপতিকে জানালেন বিজিএমইএ’র নেতারা
ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্যে ১০ বছরের জ্বালানি-বিদ্যুৎ পরিকল্পনা সরকারের
ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্যে ১০ বছরের জ্বালানি-বিদ্যুৎ পরিকল্পনা সরকারের
হান্নান মাসউদের প্রশ্ন, সরকার কি মত প্রকাশের স্বাধীনতাকে গলা চিপে ধরছে
হান্নান মাসউদের প্রশ্ন, সরকার কি মত প্রকাশের স্বাধীনতাকে গলা চিপে ধরছে
সর্বাধিক পঠিত
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি
প্রিপেইড মিটারে অতিরিক্ত টাকা কাটার কারণ জানালো ডিপিডিসি 
প্রিপেইড মিটারে অতিরিক্ত টাকা কাটার কারণ জানালো ডিপিডিসি 
যশোরে নিজ ঘর থেকে দুই ছেলে ও বাবার লাশ উদ্ধার
যশোরে নিজ ঘর থেকে দুই ছেলে ও বাবার লাশ উদ্ধার
দারুওয়ালা থেকে পুনাওয়ালা: পার্সিদের পদবি এত বিচিত্র কেন
দারুওয়ালা থেকে পুনাওয়ালা: পার্সিদের পদবি এত বিচিত্র কেন
একসঙ্গে আসছে ৫ হাজার মার্কিন সৈন্য, বড় বিপদে যৌনকর্মীরা
একসঙ্গে আসছে ৫ হাজার মার্কিন সৈন্য, বড় বিপদে যৌনকর্মীরা