‘আক্তারুজ্জামানকে বীর আখ্যা দিয়ে গণহত্যার পক্ষে অবস্থান নিয়েছেন জামায়াত আমির’

বাংলা ট্রিবিউন ডেস্ক 
০৪ অক্টোবর ২০২৬, ১২:৫১ আপডেট : ০৪ অক্টোবর ২০২৬, ১২:৫১

আক্তারুজ্জামানকে বীর আখ্যা দিয়ে জামায়াত আমির গণহত্যার পক্ষে অবস্থান নিয়েছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি বলেন, গণহত্যার মদতদাতা মেজর আক্তারুজ্জামানকে বীর হিসেবে আখ্যায়িত করে জামায়াতের আমির কার্যত গণহত্যার পক্ষে অবস্থান নিয়েছেন। জামায়াতের আমির গণঅভ্যুত্থানের ১ মাসের মাথায় আওয়ামী লীগকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন। এর মধ্যে দিয়ে তিনি কী গণহত্যার নির্দেশদাতা শেখ হাসিনাকেও ক্ষমা করে দেননি?

রবিবার (৪ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন, আজকে যিনি মেজর আক্তারুজ্জামানের জন্য কাঁদছেন, ভবিষ্যতে তিনি শেখ হাসিনার জন্যও কাঁদতে পারেন। জামায়াতের রাজনৈতিক চরিত্রই এমন।

রাশেদ খাঁন বলেন, আমার ধারণা, ৭১-এর গণহত্যার সহযোগী হওয়ার কারণে ২৪-এর গণহত্যা জামায়াতের কাছে একটি ঠুনকো বিষয়! যার একটি উদাহরণ, মেজর আক্তারুজ্জামানের জন্য জামায়াতের আমির ও তাদের নেতাকর্মীদের মায়াকান্না।
 
তিনি বলেন, মেজর (অব.) আক্তারুজ্জামানের বিরুদ্ধে ২৪-এর গণহত্যার মদতদাতা হিসেবেও মামলা হওয়া উচিত। এ ধরনের মামলা কেউ করলে সেটিকে কীভাবে মোকাবিলা করবে জামায়াত? নাকি জামায়াতে যোগদান করার কারণে মেজর আক্তারুজ্জামানের সব অপরাধ মাফ হয়ে গেছে? সত্যিই কি জামায়াতে ইসলামী অপরাধীদের পুনর্বাসন কারাখানায় পরিণত হতে চায়?

/আইএএম/
সম্পর্কিত
হেফাজতের আমিরের সঙ্গে রাশেদ খাঁনের কী কথা হলো?
আওয়ামী লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খাঁন
নাহিদ-শফিকুরের উদ্দেশে রাশেদ খাঁন ‘দুই নেতার কারও আহ্বানেই জাতি সাড়া দিচ্ছে না’
সর্বশেষ খবর
রাজধানীতে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
রাজধানীতে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
লালবাগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেত্রী শারমিন গ্রেফতার
লালবাগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেত্রী শারমিন গ্রেফতার
শাহজালালে সাড়ে ৪ কেজি স্বর্ণসহ মালয়েশিয়ান নাগরিক আটক
শাহজালালে সাড়ে ৪ কেজি স্বর্ণসহ মালয়েশিয়ান নাগরিক আটক
সিইসির বিরুদ্ধে কেরালায় তদন্তের নির্দেশ: ২০০৬ সালের সেই মামলার নেপথ্যে কী?
সিইসির বিরুদ্ধে কেরালায় তদন্তের নির্দেশ: ২০০৬ সালের সেই মামলার নেপথ্যে কী?
সর্বাধিক পঠিত
মিজু, মৌসুমী-ডিপজল নেননি কোনও পারিশ্রমিক, জানালেন নির্মাতা
মিজু, মৌসুমী-ডিপজল নেননি কোনও পারিশ্রমিক, জানালেন নির্মাতা
রূপপুরের বিদ্যুৎ এলে কতটা কমবে লোডশেডিং?
রূপপুরের বিদ্যুৎ এলে কতটা কমবে লোডশেডিং?
আখতারুজ্জামান জামায়াতের নেতা নন, সহযোগী সদস্য: এটিএম আজহার
আখতারুজ্জামান জামায়াতের নেতা নন, সহযোগী সদস্য: এটিএম আজহার
সিটি করপোরেশনের প্রশাসকের বিরুদ্ধে আন্দোলনে বিএনপি নেত্রী
সিটি করপোরেশনের প্রশাসকের বিরুদ্ধে আন্দোলনে বিএনপি নেত্রী
‘চেয়ারম্যান-মেম্বার পদে মনোনয়ন দেওয়া হবে, আর কেউ নির্বাচনে দাঁড়ানোর চেষ্টা করবেন না’
‘চেয়ারম্যান-মেম্বার পদে মনোনয়ন দেওয়া হবে, আর কেউ নির্বাচনে দাঁড়ানোর চেষ্টা করবেন না’