রাশেদ খাঁনের অভিযোগ

‘রবীন্দ্রনাথের গ্রাফিতিতে লাগানো চুনকালি কেনার টাকা দেন জামায়াত আমিরের উপদেষ্টা’

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১২ অক্টোবর ২০২৬, ১০:৫৬ আপডেট : ১২ অক্টোবর ২০২৬, ১১:০১

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে লাগানো চুনকালি কেনার টাকা জামায়াতের আমিরের উপদেষ্টা ব্যারিস্টার শাহরিয়ার কবির দিয়েছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। রবিবার দিবাগত রাতে এক পোস্টে তিনি এ কথা জানান। 

প্রতারক উজ্জ্বল ওরফে আয়াসের পেছনে আছে জামায়াতের আমিরের উপদেষ্টা এমন শিরোনামে রাশেদ খাঁন লেখেন, বাংলাদেশ না চাওয়া জামায়াতে ইসলামী প্রতিবাদ করছে যে, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি! এনসিপিরও মন কাঁদছে, কিন্তু আয়াসের পাশে দাঁড়াতে পারছে না। তবে জামায়াত সরাসরি আয়াসের পক্ষে অবস্থান নিয়েছে। আসলে কে এই আয়াস, তাকে চালায় কে? 
ময়মনসিংহের প্রতারক উজ্জ্বল ঢাকায় এসে নাম, চুলের স্টাইল ও চেহারা (কিছুটা) বদলে হয়ে গেছে জুলাই যোদ্ধা আয়াস! ইতোপূর্বে সে প্রতারণার মামলায় জেলও খেটেছে, মামলা এখনও বিচারাধীন।
আজকে সে প্রিজনভ্যান থেকে বলেছে তার হোয়াটসঅ্যাজ লগ ইন করে যাতে সব ডিলিট করা হয়! কী আছে তার হোয়াটসঅ্যাপে? কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে চুনকালি মারতে তাকে চুনকালি কেনার টাকা দিয়েছে জামায়াতের আমিরের উপদেষ্টা ব্যারিস্টার শাহরিয়ার কবির।

তিনি আরও লেখেন, জুলাইয়ের নামে যতগুলো বিতর্কিত সংগঠন ও বিতর্কিত কাজ আছে, তা অর্থ ও পরামর্শ দিয়ে পৃষ্ঠপোষকতা করে এই ব্যারিস্টার শাহরিয়ার কবির। এই ব্যারিস্টার শাহরিয়ার কবিরকে বাঁচাতেই হোয়াটসঅ্যাপের তথ্য ডিলিট করতে বলেছে প্রতারক উজ্জ্বল ওরফে আয়াস

/আইএএম/
সম্পর্কিত
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
স্থানীয় নির্বাচনে প্রভাব বা প্রশাসনিক হস্তক্ষেপ বরদাশত করা হবে না: চিফ হুইপ
বিএনপির কাউন্সিল ঘিরে ‘ধোঁয়াশা’, আগেই ভারমুক্ত হচ্ছেন রিজভী?
সর্বশেষ খবর
সৌদি আরব, কাতার ও এসিডব্লিউএ পাওয়ারের সঙ্গে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর বৈঠক 
সৌদি আরব, কাতার ও এসিডব্লিউএ পাওয়ারের সঙ্গে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর বৈঠক 
‘সুইসাইড নোটে’ বিভাগের বিরুদ্ধে অবহেলার অভিযোগ, নিখোঁজ জাবি শিক্ষার্থী
‘সুইসাইড নোটে’ বিভাগের বিরুদ্ধে অবহেলার অভিযোগ, নিখোঁজ জাবি শিক্ষার্থী
গুগলের বর্ষসেরা ইমোজি কোনটি, দেখুন জনপ্রিয় দশটির তালিকা
গুগলের বর্ষসেরা ইমোজি কোনটি, দেখুন জনপ্রিয় দশটির তালিকা
বিজিবির ওপর চোরাকারবারিদের হামলা, গুলিতে নিহত ১
বিজিবির ওপর চোরাকারবারিদের হামলা, গুলিতে নিহত ১
সর্বাধিক পঠিত
বাস নিয়ন্ত্রণে এবার রাস্তায় মালিকরা
বাস নিয়ন্ত্রণে এবার রাস্তায় মালিকরা
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
প্রতিমন্ত্রী আমিনুল হকের পদত্যাগসহ ৫ দাবিতে যুব উন্নয়ন অধিদফতর ঘেরাও
প্রতিমন্ত্রী আমিনুল হকের পদত্যাগসহ ৫ দাবিতে যুব উন্নয়ন অধিদফতর ঘেরাও
এবার বন্ধ জেদ্দা বিমানবন্দর, বিপাকে বাংলাদেশ বিমানের ফ্লাইট
এবার বন্ধ জেদ্দা বিমানবন্দর, বিপাকে বাংলাদেশ বিমানের ফ্লাইট