রকিব কমিশনের বিচার হবে জনতার আদালতে: রিজভী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ এপ্রিল ২০১৬, ১৭:২০আপডেট : ২১ এপ্রিল ২০১৬, ১৭:২৩

রুহুল কবির রিজভী মানুষের ভোটাধিকার হরণ ও প্রাণহানীর জন্য প্রধান নির্বাচন কমিশনার রকিবউদ্দিন আহমদ ও তার কমিশনাররা ইতিহাসে অপরাধী হিসেবেই বিবেচিত হবেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, সেদিন আর বেশি দূরে নয়, যেদিন তাদের জনতার আদালতে বিচার হবে। বৃহস্পতিবার বিকেলে নয়া পল্টনে দলীয় কার্যালয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি এ সব কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, প্রাণহানি ঠেকাতে কমিশন কোনও ব্যবস্থা নেইনি। উল্টো সরকারি রক্তাক্ত আক্রমণকেই আশকারা দিয়েছে। গত দুই ধাপের ইউপি নির্বাচনের পর এখন পর্যন্ত ৫০-এর বেশি লোক নির্বাচনি সহিংসতায় প্রাণ হারিয়েছেন। এই হত্যাকাণ্ড ও তাণ্ডবের জন্য জনগণ তাদের কোনওদিন ক্ষমা করবে না।
আরও পড়তে পারেন:  সাইবার অপরাধে জড়িয়ে পড়ছে সরকারবিরোধী একটি মহল সাইবার ক্রাইম আতঙ্কে ক্ষমতাসীনরা

বিএনপির এই সিনিয়র যুগ্ম মহাসচিব আরও বলেন, আওয়ামী সন্ত্রাসীদের তাণ্ডবে গ্রামীণ জনপদ বিরান ভূমিতে পরিণত হয়েছে। ভোটাররা  আতঙ্কের মধ্যে দিনাতিপাত করছেন। সশস্ত্র আওয়ামী সন্ত্রাসী ও পুলিশ মিলে যে রক্তাক্ত পরিস্থিতি সৃষ্টি করেছে, তাতে মনে হয় নির্বাচনি এলাকাগুলোয় ’৭১-এর পরিস্থিতি বিরাজ করছে।

রুহুল কবির রিজভী দাবি করেন, নির্বাচন কমিশনের উচ্চপদস্থ পদাধিকারীরা কমিশনকে দস্যুবৃত্তির আস্তানায় পরিণত করেছেন। তারা মানুষের ভোটাধিকার লুট করেছেন। তারা জনগণের ম্যান্ডেটহীন সরকারি দলের চেয়ারম্যান প্রার্থীদের বিজয়ী করে দস্যুদলের সর্দার ভোটারবিহীন সরকারকে তা উপহার দিচ্ছেন। ভোট ডাকাতি ও জালভোটর মহোৎসবের মাধ্যমে ক্ষমতাসীন দলের প্রার্থীকে বিজয়ী ঘোষণা করে দস্যু দলের মতো নির্বাচনি ব্যবস্থাকে ধ্বংস করায় রকিব উদ্দিনের কমিশনকে পুরো জাতি ধিক্কার ও ঘৃণা জানাচ্ছে।

/এসটিএস/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম