বহিষ্কৃত ৭০ এমপি প্রার্থীর বিরুদ্ধে কী সিদ্ধান্ত নিচ্ছে বিএনপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ নভেম্বর ২০২৬, ২৩:০০ আপডেট : ১৯ নভেম্বর ২০২৬, ২৩:০০

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের সিদ্ধান্ত অমান্য করে নির্বাচন করা এবং বিদ্রোহী প্রার্থীদের সমর্থন করে বহিষ্কার হওয়া পাঁচ শতাধিক নেতাকে আবারেও দলে ফেরানোর উদ্যোগ নিয়েছে ক্ষমতাসীন বিএনপি।এর মধ্যে ৭০ জনই এমপি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। মূলত আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখেই এমন সিদ্ধান্ত নিয়েছেন দলীয় হাইকমান্ড। গণমাধ্যমকে এমনটি জানিয়েছেন নীতিনীর্ধারণী পর্যায়ের একাধিক নেতা।

সূত্র জানায়, দলের সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র নির্বাচন করা কমপক্ষে ৭০ জন নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে শিগগিরই চিঠি দেওয়া হবে।

এছাড়া বিদ্রোহীদের পক্ষে অবস্থান নেওয়া বা দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে ভূমিকা রাখা তৃণমূলের আরও পাঁচ শতাধিক নেতাকেও পর্যায়ক্রমে দলে ফেরানো হবে।

এ প্রক্রিয়ার আলোকেই সম্প্রতি নড়াইল জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলামের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। গত আগস্টে কেন্দ্র থেকে নড়াইল সদর, পৌর ও লোহাগড়া বিএনপির ছয় নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়।

সর্বশেষ গত মঙ্গলবার (১৭ নভেম্বর) দলীয় প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয় নড়াইল জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলামের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাকে স্বপদে বহাল করা হয়েছে।তিনি নড়াইল-২ আসনে ধানের শীষের প্রার্থী ড. ফরিদুজ্জামান ফরহাদের বিপক্ষে বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

অন্যদিকে, গত ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীতে বিএনপির শোভাযাত্রায় দলের বহিষ্কৃত নেতা ও ঢাকা মহানগর উত্তর শাখার সাবেক আহ্বায়ক সাইফুল আলম নিরবকে প্রথম সারিতে দেখা যায়। এ সময় তাকে ডেকে শোভাযাত্রায় নেন প্রধানমন্ত্রী।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১২ আসনে বিএনপি মনোনীত দলটির যুগপতের শরিক বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করায় বহিষ্কৃত হয়েছিলেন। যদিও তিনি পরাজিত হন। সেখানে জামায়াতের প্রার্থী জয়ী হন।  
 
বিগত জাতীয় নির্বাচনে দলের সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র হিসেবে নির্বাচন করে বিজয়ী হন—ব্যারিস্টার রুমিন ফারহানা (ব্রাহ্মণবাড়িয়া-২), লুৎফর রহমান খান আজাদ (টাঙ্গাইল-৩), শেখ মজিবুর রহমান ইকবাল (কিশোরগঞ্জ-৫), আব্দুল হান্নান (চাঁদপুর-৪), আতিকুল আলম শাওন (কুমিল্লা-৭), সালমান ওমর রুবেল (ময়মনসিংহ-১) এবং এ জেড এম রেজওয়ানুল হক (দিনাজপুর-৫)। তারা নির্বাচনের আগেই বহিষ্কার হন। 

বহিষ্কৃত বিদ্রোহী নেতাদের মধ্যে আরও রয়েছেন বিএনপির সাবেক সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু (নাটোর-১), নির্বাহী কমিটির সাবেক সদস্য হাসান মামুন (পটুয়াখালী-৩), জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ (ঝিনাইদহ-৪), যশোরের মনিরামপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি শহীদ মো. ইকবাল হোসেন (যশোর-৫), টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল (টাঙ্গাইল-৫), যুবদলের সাবেক কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক তরুণ দে (ব্রাহ্মণবাড়িয়া-২) এবং সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মামুনুর রশীদ (চাকসু মামুন) (সিলেট-৫)।

দলীয় একাধিক নেতা জানান, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে দেখছে বিএনপি। তাই তৃণমূলকে শক্তিশালী করতে চায় বিএনপি। এরই আলোকে গুরুতর অভিযোগ থাকা নেতাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করতে চায় দলটি। ইতোমধ্যে কিছু কিছু নেতা তাদের দলে ফিরিয়ে নেওয়ার আবেদন করেছেন বলেও জানিয়েছেন তারা।

এ বিষয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-১ আসন থেকে স্বতন্ত্র হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচিত এমপি সালমান ওমর রুবেল বাংলা ট্রিবিউনকে বলেন, দল থেকে বহিষ্কার হলেও তিনি বিএনপির বাইরে নন। দলের সব কর্মকাণ্ডেই নিয়মিত অংশগ্রহণ করছেন। সে বিবেচনায় বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাকে দ্রুত দলে ফিরিয়ে নেওয়া হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

প্রতিক্রিয়া জানতে ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে বিদ্রোহী হিসেবে নির্বাচিত দলটির সাবেক নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তাকে পাওয়া সম্ভব হয়নি।

অবশ্য এ বিষয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, বহিষ্কৃত নেতাদের অনেকেই দলে ফিরতে চান। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হলে গণমাধ্যমকে জানানো হবে।

/এমকে/আইএএম/
সম্পর্কিত
আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্য প্রতিরোধে মাঠে নেমেছে বিএনপি-যুবদল
কী ধরনের ঐক্য চায় সরকার ও বিরোধী দল?
আমাদের একটি গাড়ি পোড়ালে আওয়ামী লীগের ১০টি বাড়ি পুড়িয়ে দেবো
সর্বশেষ খবর
শ্যামলীতে ৪‌ ককটেলসহ যুবক গ্রেফতার
শ্যামলীতে ৪‌ ককটেলসহ যুবক গ্রেফতার
নিরাপত্তা জোরদার, মিরপুরে সড়কে নামেননি পোশাক শ্রমিকরা
নিরাপত্তা জোরদার, মিরপুরে সড়কে নামেননি পোশাক শ্রমিকরা
পদ্মা সেতু হয়ে ২০ রুটে বাস চলাচল বন্ধ, মালিকরা বলছেন ‘ঝুঁকি নিতে পারবো না’
পদ্মা সেতু হয়ে ২০ রুটে বাস চলাচল বন্ধ, মালিকরা বলছেন ‘ঝুঁকি নিতে পারবো না’
গণতান্ত্রিক আকাঙ্ক্ষা পূরণে কাজ করছে বর্তমান সংসদ: স্পিকার
গণতান্ত্রিক আকাঙ্ক্ষা পূরণে কাজ করছে বর্তমান সংসদ: স্পিকার
সর্বাধিক পঠিত
‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার
‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর যা বললেন দীনেশ ত্রিবেদী
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর যা বললেন দীনেশ ত্রিবেদী
রাতভর গোটা শহর পাহারা দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা
রাতভর গোটা শহর পাহারা দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে দফায় দফায় কূটনীতিকদের বৈঠক 
পররাষ্ট্র মন্ত্রণালয়ে দফায় দফায় কূটনীতিকদের বৈঠক 
পদ্মা সেতু হয়ে আরেক জেলা থেকে ঢাকার বাস চলাচল বন্ধ
পদ্মা সেতু হয়ে আরেক জেলা থেকে ঢাকার বাস চলাচল বন্ধ