শ্রমিক আন্দোলন ঘিরে ক্রয়াদেশ অন্য দেশে চলে যাওয়ার তথ্য সঠিক নয়: রিজভী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ নভেম্বর ২০২৬, ১৭:২৯ আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, ১৭:২৯

শ্রমিক আন্দোলন ঘিরে ক্রয়াদেশ অন্য দেশে চলে যাওয়ার তথ্যকে অপপ্রচার বলে দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি বলে, এ ধরনের তথ্য সঠিক নয়। শনিবার (২৮ নভেম্বর) দুপুরে  নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন। 

রিজভী বলেন, দেশের অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ হলেও দেশীয় গণমাধ্যমে নীরব। তিনি বলেন, পতিত ফ্যাসিবাদীরা এখনও হত্যার রাজনীতি অব্যাহত রেখেছে।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব জানান, আগামী ১ ডিসেম্বর বেলা ২টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দলের মাসব্যাপী কর্মসূচির উদ্বোধনী মহাসমাবেশের পূর্ব-প্রস্তুতি শুরু হয়েছে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমান উল্লাহ আমান এবং দলের ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক ও ডিএসসিসি প্রশাসক আব্দুস সালাম।

/এমকে/আইএএম/
সম্পর্কিত
‘দালালে ভরা হাইব্রিড বিএনপির রাজনীতি থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলাম’
‘শেখ হাসিনা যতদিন বেঁচে আছেন, গণতন্ত্র ততদিন নিরাপদ নয়’
সংঘর্ষ থেকে বাঁচতে নদীতে ঝাঁপ, দুদিন পর বিএনপি কর্মীর লাশ উদ্ধার
সর্বশেষ খবর
হাতিরঝিলে ঐতিহ্যবাহী নৌকাবাইচ
হাতিরঝিলে ঐতিহ্যবাহী নৌকাবাইচ
পটিয়ায় গ্রামীণ ব্যাংকের এক শাখায় ককটেল নিক্ষেপ
পটিয়ায় গ্রামীণ ব্যাংকের এক শাখায় ককটেল নিক্ষেপ
পূজা উদযাপন পরিষদের সম্মেলনে সংঘর্ষে আহত ৩০
পূজা উদযাপন পরিষদের সম্মেলনে সংঘর্ষে আহত ৩০
আমার বোনকে ফাঁসানো হয়েছে, রাষ্ট্র জামিন দিলো না: কোন মামলায় জেলে শারমিন?
আমার বোনকে ফাঁসানো হয়েছে, রাষ্ট্র জামিন দিলো না: কোন মামলায় জেলে শারমিন?
সর্বাধিক পঠিত
জাহাজের ধ্বংসাবশেষের খোঁজে সমুদ্রের তলদেশে যা দেখলেন অনুসন্ধানকারীরা
জাহাজের ধ্বংসাবশেষের খোঁজে সমুদ্রের তলদেশে যা দেখলেন অনুসন্ধানকারীরা
স্বর্ণের ভরি ২ লাখ ছাড়ালো
স্বর্ণের ভরি ২ লাখ ছাড়ালো
রাফিয়াকে ‘রেডি’ হতে বললেন জামায়াত আমির
রাফিয়াকে ‘রেডি’ হতে বললেন জামায়াত আমির
ইউনূস মিঠা খেয়ে দেশকে গভীর সংকটে রেখে গেছেন: শিবির সভাপতি
ইউনূস মিঠা খেয়ে দেশকে গভীর সংকটে রেখে গেছেন: শিবির সভাপতি
লাঠিসোঁটা নিয়ে গ্রামবাসীর বাধা, আওয়ামী লীগ নেতাকে আটক না করেই ফিরে গেলো পুলিশ
লাঠিসোঁটা নিয়ে গ্রামবাসীর বাধা, আওয়ামী লীগ নেতাকে আটক না করেই ফিরে গেলো পুলিশ