খালেদা জিয়াকে পছন্দমতো চিকিৎসা নিতে মুক্তি দিন: জামায়াত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ মার্চ ২০১৮, ১৮:৫৫ আপডেট : ৩১ মার্চ ২০১৮, ১৮:৫৮

খালেদা জিয়া (ফাইল ছবি) বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে অবিলম্বে মুক্তি দিয়ে তার পছন্দমতো জায়গায় চিকিৎসা গ্রহণের সুযোগ প্রদানের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ২০ দলীয় জোটের অন্যতম শরিক জামায়াতে ইসলামী। শনিবার (৩১ মার্চ) বিকালে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে দলটির ভারপ্রাপ্ত আমীর মাওলানা আ. ন. ম. শামসুল ইসলাম বলেন, ‘বেগম খালেদা জিয়া জেলখানায় অসুস্থ হয়ে পড়ার খবরে আমরা উদ্বিগ্ন।’
এই রাজনীতিবিদের কথায়, ‘খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে নানান বক্তব্য দিয়ে সরকারের মন্ত্রীরা ধূম্রজাল সৃষ্টির ষড়যন্ত্র করছেন। এটা অত্যন্ত অন্যায়, অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত। কারণ কয়েক মাস আগে বিদেশে চিকিৎসা সেবা নিয়ে দেশে ফিরেছেন তিনি।’
বিবৃতিতে মাওলানা আ. ন. ম. শামসুল ইসলামের দাবি, ‘৭৩ বছর বয়সী খালেদা জিয়াকে জেলে বন্দি রেখে সরকার তার ওপর বিভিন্ন ধরনের মানসিক চাপ সৃষ্টি করছে। এ কারণেই তিনি আবারও অসুস্থ হয়ে পড়েছেন।’
জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীরের অভিযোগ, অসুস্থ অবস্থায় জেলখানায় বন্দি রেখে খালেদা জিয়াকে উন্নত চিকিৎসা গ্রহণের সুযোগ না দিয়ে মানবাধিকার লঙ্ঘন করছে সরকার। তার ভাষ্য, ‘তিনি (খালেদা জিয়া) দেশের সাবেক প্রধানমন্ত্রী। বিদেশে উন্নত চিকিৎসা গ্রহণ তার সাংবিধানিক ও মৌলিক অধিকার। সরকার তাকে মুক্তি না দিয়ে দেশের আইন ও সংবিধান লঙ্ঘন করছে।’

/এসটিএস/জেএইচ/
সম্পর্কিত
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুনের ঘটনায় জামায়াতের উদ্বেগ
কী ধরনের ঐক্য চায় সরকার ও বিরোধী দল?
জামায়াতের ৪০ দিনের কর্মসূচি ঘোষণা
সর্বশেষ খবর
প্রধান বিচারপতির বক্তব্য সংবাদে বিকৃতভাবে প্রচারিত হয়েছে: অ্যাটর্নি জেনারেল
প্রধান বিচারপতির বক্তব্য সংবাদে বিকৃতভাবে প্রচারিত হয়েছে: অ্যাটর্নি জেনারেল
ভিসা আবেদনের পরদিন যুক্তরাজ্যের ব্র্যাডফোর্ডে খুন তাহিরা, কারাগারে যুবক
ভিসা আবেদনের পরদিন যুক্তরাজ্যের ব্র্যাডফোর্ডে খুন তাহিরা, কারাগারে যুবক
দলীয় নেতাকর্মীদের হত্যার প্রতিবাদে গাজীপুরে কৃষক দলের বিক্ষোভ
দলীয় নেতাকর্মীদের হত্যার প্রতিবাদে গাজীপুরে কৃষক দলের বিক্ষোভ
দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ 
দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ 
সর্বাধিক পঠিত
‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার
‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর যা বললেন দীনেশ ত্রিবেদী
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর যা বললেন দীনেশ ত্রিবেদী
রাতভর গোটা শহর পাহারা দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা
রাতভর গোটা শহর পাহারা দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে দফায় দফায় কূটনীতিকদের বৈঠক 
পররাষ্ট্র মন্ত্রণালয়ে দফায় দফায় কূটনীতিকদের বৈঠক 
পদ্মা সেতু হয়ে আরেক জেলা থেকে ঢাকার বাস চলাচল বন্ধ
পদ্মা সেতু হয়ে আরেক জেলা থেকে ঢাকার বাস চলাচল বন্ধ