জামায়াতের নতুন সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ ডিসেম্বর ২০১৯, ১৯:০৭আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৯, ১৯:১৬

মিয়া গোলাম পরওয়ার (ফাইল ছবি) জামায়াতের সেক্রেটারি জেনারেল হিসেবে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারকেই নিয়োগ দিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে তাকে ২০২০-২০২২ কার্যকালের জন্য ‘সেক্রেটারি জেনারেল’ হিসেবে শপথবাক্য পাঠ করান দলের আমির। বৃহস্পতিবার জামায়াতের প্রচার বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।

দলের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার ২০০১ সালের ১ অক্টোবর অনুষ্ঠিত ৮ম জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৫ আসন (ফুলতলা ও ডুমুরিয়া) থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। ছাত্রজীবন থেকেই তিনি রাজনীতির সঙ্গে যুক্ত। ১৯৭৪ সালে তিনি জাসদ ছাত্রলীগে যোগ দেন।

প্রচার বিভাগ থেকে জানানো হয়, ১৯৭৭ সালের শেষার্ধে ইসলামি আন্দোলনের দাওয়াত পেয়ে তিনি ইসলামি আদর্শভিত্তিক ছাত্র রাজনীতিতে শরিক হন। প্রতিষ্ঠালগ্ন থেকেই ছাত্রশিবিরের সঙ্গে যুক্ত হন। এরপর তিনি বিভিন্ন মেয়াদে ছাত্রশিবিরের ফুলতলা থানা সভাপতি, খুলনা সদর থানা সভাপতি, বিএল কলেজ সভাপতি, কমার্স কলেজ সভাপতি ও ১৯৮৪-৮৫ সেশনে খুলনা মহানগরীর সেক্রেটারির দায়িত্ব পালন করেন। ছাত্রজীবন শেষ করে তিনি সাংবাদিকতা ও অধ্যাপনা পেশার মাধ্যমে কর্মজীবন শুরু করেন। দৈনিক সংগ্রামের খুলনা প্রতিনিধি হিসেবে তিনি কয়েক বছর দায়িত্ব পালন করেন। এ সময় খুলনা প্রেসক্লাব নির্বাচনে সর্বাধিক ভোট পেয়ে তিনি কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হন। দুই বছর তিনি খুলনা ইসলামিয়া কলেজে প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন। ছাত্রজীবন শেষ করেই তিনি জামায়াতে যোগ দেন।

উল্লেখ্য, গত ১২ নভেম্বর জামায়াতের নতুন আমির হিসেবে ডা. শফিকুর রহমানের নাম ঘোষণা করে দলের কেন্দ্রীয় নির্বাচন কমিশন। গত ৫ ডিসেম্বর তিনি আমির হিসেবে শপথগ্রহণ করেন।

/এসটিএস/এমএনএইচ/এমওএফ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
ইসলামী ব্যাংক নিয়ে টানাটানির সুযোগ দেওয়া হবে না: শফিকুর রহমান
বিদ্যুতের মূল্যবৃদ্ধির নিন্দা জামায়াতের, বৃহস্পতিবার বিক্ষোভ
সর্বশেষ খবর
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি