আ.লীগ আমলে ট্রাইব্যুনালে যুক্তদের বিচারের আওতায় আনার দাবি জামায়াতের 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ ডিসেম্বর ২০২৪, ২০:১৯ আপডেট : ১২ ডিসেম্বর ২০২৪, ২০:৩৫

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জামায়াতে ইসলামীর নেতারাসহ দেশের ইসলামী দলগুলোকে নিঃশেষ করে শেখ হাসিনা এদেশে একক কর্তৃত্ব কায়েম করতে চেয়েছেন। এজন্য দলীয় বিচারক, দলীয় প্রসিকিউটর দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করেছেন।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকালে রাজধানীর পল্টন কলেজ মাঠে পল্টন থানা জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন গোলাম পরওয়ার ।
প্রসঙ্গত, গত ৫ আগস্ট পট-পরিবর্তনের পর গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়েছে। বর্তমানে প্রসিকিউশনে জামায়াত-শিবিরের রাজনীতিতে যুক্ত একাধিক আইনজীবী রয়েছেন। জামায়াতের বিরুদ্ধে ১৯৭১ সালে মানবতাবিরোধী যুক্ত থাকার অভিযোগ রয়েছে। পাশাপাশি একাত্তরে দলটির ভূমিকা স্বাধীনতাযুদ্ধের বিরুদ্ধে ছিল।
গোলাম পরওয়ার  বলেন,‘সেই ট্রাইব্যুনালে দলীয় সাক্ষী দিয়ে সাজানো মামলায় মতিউর রহমান নিজামী, আলী আহসান মুজাহিদ, মীর কাশেম আলী, কামারুজ্জামান, কাদের মোল্লা, অধ্যাপক গোলাম আযম, আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী, বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীকে বিচারিক হত্যা করা হয়েছে। হাসিনার গঠিত ট্রাইব্যুনালের বিচারকরা সাজানো মামলায় ফাঁসির আদেশ দিয়ে মানবতাবিরোধী অপরাধ করেছেন।’  
তিনি ‘সেই ট্রাইব্যুনালের বিচারক, প্রসিকিউটর, সাক্ষীদের মানবতাবিরোধী অপরাধের দায়ে বিচারের আওতায় আনার’ দাবি জানান।

গোলাম পরওয়ার বলেন, ‘জামায়াতে ইসলামী নির্বাচনের জন্য তাড়াহুড়ো করছে না, তবে কালক্ষেপণও চায় না। যৌক্তিক সময়ের মধ্যে সংস্কার শেষ করে নির্বাচন দিতে হবে।’
মহানগর দক্ষিণ জামায়াতের আমির নূরুল ইসলাম বুলবুল বলেন, ‘আনসার লীগ, রিকশা লীগ, এই লীগ সেই লীগ সবশেষ ইসকন ইস্যুকে কেন্দ্র করে শেখ হাসিনা দেশে হিন্দু-মুসলিম দাঙ্গা লাগাতে চেষ্টা করেছেন। আওয়ামী লীগ ব্যতীত এদেশে কেউ হিন্দুদের সম্পদ দখল করেনি, হিন্দুদের মন্দির ভাঙচুর করেনি। তারা রাজনৈতিক স্বার্থ হাসিল করতে হিন্দুদেরকে বারবার ব্যবহার করতে চেয়েছে। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ।’
পল্টন থানা আমীর শাহীন আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নূরুল ইসলাম বুলবুল, হেলাল উদ্দিন, শফিকুল ইসলাম মাসুদ। পল্টন থানা জামায়াতে ইসলামীর সাবেক ও বর্তমান দায়িত্বশীল নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন জামায়াত আমির
তুরস্কের ইস্তাম্বুল ইউনিভার্সিটিতে বক্তব্য দেবেন জামায়াত আমির
টেক্সটাইল খাতের সমস্যা সংসদে তুলে ধরার আশ্বাস জামায়াতের
সর্বশেষ খবর
প্রসূতির মৃত্যু: চিকিৎসকসহ ৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
প্রসূতির মৃত্যু: চিকিৎসকসহ ৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি আজ , বন্দর রক্ষা কমিটির ক্ষোভ
এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি আজ , বন্দর রক্ষা কমিটির ক্ষোভ
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
দিনদুপুরে সাব-রেজিস্ট্রারকে তুলে নিয়ে গেলো দুর্বৃত্তরা, ফিরে এসে চুপচাপ
দিনদুপুরে সাব-রেজিস্ট্রারকে তুলে নিয়ে গেলো দুর্বৃত্তরা, ফিরে এসে চুপচাপ