আয়ের চেয়ে ব্যয় বেশি জামায়াতের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জুলাই ২০২৬, ১৬:৪৮আপডেট : ৩০ জুলাই ২০২৬, ১৭:২৮

নির্বাচন কমিশনে (ইসি) ২০২৫ সালের আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। হিসাব অনুযায়ী গত বছর তাদের আয়ের থেকে ২৩ লাখ ৬২ হাজার ৭৯৫ টাকা বেশি ব্যয় হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে দলের আয়-ব্যয়ের এই হিসাব জমা দেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। সে হিসাব থেকেই এসব তথ্য জানা গেছে।

জামায়াতে ইসলামীর জমা দেওয়া হিসাবে দেখা যায়, ২০২৫ সালে দলটি আয় করেছে ২৩ কোটি ৬৮ লাখ ২৪ হাজার ১৩৯ টাকা। আর সে বছর ব্যয় করেছে ২৩ কোটি ৯১ লাখ ৮৬ হাজার ৯৩৪ টাকা।

আরও জানা গেছে, দলটির কাছে বর্তমানে আছে ১৫ কোটি ৪৯ লাখ ৪৪ হাজার ৪২৮ টাকা। এর মধ্যে নগদ আছে ৭ কোটি ৫১ লাখ ১৩ হাজার ৬৫ টাকা এবং ব্যাংকে আছে ৭ কোটি ৯৮ লাখ ৩১ হাজার ৩৬৩ টাকা। এছাড়া ২০২৪ সালে আয়-ব্যয় শেষে দলটির কাছে ১৫ কোটি ৭৩ লাখ ৭ হাজার ২২৩ টাকা ছিল বলে উল্লেখ করা হয়।

দলের আয় থেকে ব্যয়ের পরিমাণ কেন বেশি তা জানিয়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন, গত বছর আমরা বেশি কাজ করেছি, তাই ব্যয় বেশি হয়েছে।

দলের ব্যয়ের খাত প্রসঙ্গে তিনি আরও বলেন, আমাদের অফিস ম্যানেজমেন্ট একটা বড় খরচ আছে। এছাড়া বিভিন্ন ধরনের মিটিং, সমাবেশ, বৈঠক, নেতাদের সফর, নেতারা বিভিন্ন জায়গায় মিটিং, বড় আকারের জনসভা-এগুলোতে বড় আকারের খরচ হয়।

এ সময় দলের আয়ের উৎস সম্পর্কে জানতে চাইলে জুবায়ের বলেন, আমাদের আয়ের উৎস হচ্ছে, নেতাকর্মীরা নিয়মিত দান-অনুদান, নিয়মিত চাঁদা দেন। দ্বিতীয় হচ্ছে, আমাদের দলের সুধী ও শুভাকাঙ্খীরা আছেন দান করেন। তৃতীয় হচ্ছে, আমাদের বিভিন্ন প্রকাশনা থেকে আয় হয়।

/এএজে/আরকে/
সম্পর্কিত
সংবিধান সংশোধন কমিটিতে ১১ দলের প্রতিনিধিত্ব থাকবে না: গোলাম পরোয়ার
ছাত্রকে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতা গ্রেফতার
সিরাজগঞ্জে জামায়াত নেতাদের ওপর ‘হামলার’ ঘটনায় গোলাম পরওয়ারের নিন্দা
সর্বশেষ খবর
যুবদলের ৭ জেলা ও মহানগরে আংশিক কমিটি ঘোষণা
যুবদলের ৭ জেলা ও মহানগরে আংশিক কমিটি ঘোষণা
১১ খাতে অনলাইন ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক করলো এনবিআর
১১ খাতে অনলাইন ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক করলো এনবিআর
রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ, রেলপথে আগুন জ্বালিয়ে বিক্ষোভ
রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ, রেলপথে আগুন জ্বালিয়ে বিক্ষোভ
ককটেল-বাসে আগুন-নতুন উগ্রবাদী সংগঠন: বাড়ছে উদ্বেগ
ককটেল-বাসে আগুন-নতুন উগ্রবাদী সংগঠন: বাড়ছে উদ্বেগ
সর্বাধিক পঠিত
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার