উন্নয়নের মহোৎসবের নামে দুর্নীতির জোয়ার চলছে: এরশাদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ মে ২০১৮, ২১:৩২আপডেট : ৩০ মে ২০১৮, ২১:৩৫

বাংলাদেশ ইসলামী ফ্রন্ট আয়োজিত ইফতার মাহফিলে বক্তব্য রাখছেন হুসেইন মুহম্মদ এরশাদ রাজনৈতিক দলগুলোকে সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর বিশেষ দূত জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি বলেন, ‘দেশে উন্নয়নের মহোৎসবের নামে দুর্নীতির জোয়ার চলছে। সন্ত্রাস ও মাদকের কারণে ধ্বংসের ধারপ্রান্তে দেশ। এর থেকে পরিত্রাণের জন্য সরকার পরিবর্তন দরকার।’ বুধবার রাজধানীর একটি হোটেলে সম্মেলিত জাতীয় জোটের প্রধান শরিক দল বাংলাদেশ ইসলামী ফ্রন্ট আয়োজিত ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রীর বিশেষ দূতের দায়িত্বে থাকা এরশাদ বলেন, ‘একটি জাতিকে ধ্বংস করতে শিক্ষা ব্যবস্থা ও যুব সমাজকে ধ্বংস করলেই যথেষ্ট। জিপিএ ৫ প্রাপ্ত ছেলেরা জিপিএ ফাইভের অর্থ বলতে পারে না। শিক্ষা ব্যবস্থা সংস্কার করার কথা একাধিকবার বলেছি, সরকার কর্ণপাত করেনি। বলছিলাম সংসদে মাদক সম্রাট রয়েছে, কিন্তু সরকার কোনও ব্যবস্থা নেয়নি। ঘরে ঘরে আজ ইয়াবা। যুব সমাজ  ধ্বংসের পথে।’

সাবেক এ রাষ্ট্রপতি বলেন, ‘সৌদিতে নারী শ্রমিক পাঠানো হচ্ছে। তারা সেখানে গিয়ে ভয়ানক নির্যাতনের শিকার হচ্ছে। সেখানে পাঠানো দরকার প্রশিক্ষিত কর্মী।’

ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান আল্লামা এমএ মান্নানের সভাপতিত্বে মহাসচিব এমএ মতিনের পরিচালনায় এতে আরও বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দীন বাবলু, সৈয়দ আবু হোসেন বাবলা প্রমুখ।

/এসটিএস/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের