রংপুর-৩ উপনির্বাচন

বাবার আসনেই মনোনয়ন নিলেন সাদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ সেপ্টেম্বর ২০১৯, ১৪:৪৯আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৯, ১৫:৩১

বাবার আসনেই মনোনয়ন নিলেন সাদ আগামী ৫ অক্টোবর অনুষ্ঠিত হতে যাওয়া রংপুর-৩ আসন উপনির্বাচনের জাতীয় পার্টি (জাপা) থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন রাহগির আল মাহির (সাদ এরশাদ)। বাবা হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে শূন্য এই আসনে অংশ নিতে চান তিনি। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয় থেকে তিনি মনোনয়ন সংগ্রহ করেন।
এর আগে, রংপুর-৩ উপনির্বাচনে জাপার মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন প্রেসিডিয়াম সদস্য শিল্পপতি এসএম ফখর-উজ-জামান জাহাঙ্গীর, এরশাদের ভাগ্নি ড. মেহজেবুন্নেছা রহমান (টুম্পা), রংপুর মহানগর জাপার সাধারণ সম্পাদক এসএম ইয়াসির।
মনোনয়ন ফরম সংগ্রহের পরে সাদ এরশাদ বলেন, ‘বৃহত্তর রংপুরবাসীর জন্য পর্যাপ্ত কর্মসংস্থানসহ রংপুরকে আধুনিক নগরী করতে চাই। রাজনীতিতে প্রবেশ করলাম জনগণের খেদমত করার জন্য। বাবার অসমাপ্ত কাজগুলো বাস্তবায়ন করবো। বাবার সেই স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে যা যা করণীয়, তা আমি করবো।’
পার্টির নেতৃত্ব নিয়ে কোন্দল রয়েছে এমন গুঞ্জন সম্পর্কে দৃষ্টি আকর্ষণ করলে সাদ এরশাদ বলেন, ‘জাতীয় পার্টির মধ্যে কোন্দল আছে বলে আমি মনে করি না।’
গত ১৪ জুলাই মারা যান জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী আগামী ৫ অক্টোবর রংপুর-৩ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৯ সেপ্টেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১১ সেপ্টেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ১৬ সেপ্টেম্বর।

/এএইচআর/এআর/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম