রাজনীতিতে অস্থিরতা চলছে: জিএম কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ নভেম্বর ২০১৯, ১৫:৫৫আপডেট : ০২ নভেম্বর ২০১৯, ১৫:৫৯

মতবিনিময় সভায় জিএম কাদেরসহ দলের নেতারা জাতীয় পার্টিকে শক্তিশালী করতে তৃণমূল নেতাদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন দলটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের। তিনি বলেন, ‘দেশের রাজনীতিতে অস্থিরতা চলছে। অস্থিরতা বিরাজ করছে সমাজেও। সার্বিক অস্থিরতা থেকে মুক্তি পেতে দেশের মানুষ জাতীয় পার্টির দিকে তাকিয়ে আছে।’

শনিবার (২ নভেম্বর) দুপুরে রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক টিম এ সভার আয়োজন করে।
সবার সম্মিলিত প্রচেষ্টায় প্রয়াত চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের আদর্শ বাস্তবায়নে জাতীয় পার্টি এগিয়ে যাবে উল্লেখ করে জিএম কাদের বলেন, ‘পার্টি সাংগঠনিকভাবে শক্তি অর্জন করতে পারলে, দেশের মানুষ দলের ওপর আস্থা রাখবে। দেশের রাজনীতিতে আমাদের সম্ভাবনা আরও উজ্জ্বল হবে।’

জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ‘দলের জন্য ত্যাগ, নেতৃত্বের প্রতি আনুগত্য এবং অভিজ্ঞতায় সমৃদ্ধদের দলে মূল্যায়ন করা হবে।’

সভায় উপস্থিত ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য ও ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক টিমের আহ্বায়ক এমএ সাত্তার, ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক টিমের সদস্য সচিব মোস্তফা আল মাহমুদ, প্রেসিডিয়াম সদস্য ফখরুল ইমাম প্রমুখ।

 

 

/এএইচআর/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি