জাপার ‘সম্মেলন প্রস্তুতি কমিটি’ গঠিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ ডিসেম্বর ২০১৯, ১৯:১৩আপডেট : ০২ ডিসেম্বর ২০১৯, ১৯:১৫

জাপার ‘সম্মেলন প্রস্তুতি কমিটি’ গঠিত জাতীয় পার্টির (জাপা) নবম জাতীয় সম্মেলন উপলক্ষে ১০১ সদস্যবিশিষ্ট ‘সম্মেলন প্রস্তুতি কমিটি’ গঠন করা হয়েছে। পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদেরকে আহ্বায়ক ও মহাসচিব মসিউর রহমান রাঙ্গাকে সদস্য সচিব নির্বাচিত করা হয়েছে। পার্টি চেয়ারম্যান সম্মেলন বাস্তবায়নের জন্য ৯টি উপ-কমিটি ও নির্বাচন কমিশনের নাম ঘোষণা করেছেন। সোমবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় দলের যুগ্ম দফতর সম্পাদক এমএ রাজ্জাক খান এই তথ্য জানিয়েছেন।

প্রসঙ্গত, আগামী ২৮ ডিসেম্বর জাপার কাউন্সিল অনুষ্ঠিত হবে।
সম্মেলন প্রস্তুতির আহ্বায়ক কমিটির অন্য সদস্যরা হলেন, যুগ্ম আহ্বায়ক প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট কাজী ফিরোজ রশীদ, জিয়া উদ্দিন আহমেদ বাবলু, সৈয়দ আবু হোসেন বাবলা। সদস্য, রওশন এরশাদ, প্রেসিডিয়াম সদস্য এবিএম রুহুল আমিন হাওলাদার, ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, এমএ সাত্তার, আবুল কাশেম, অধ্যাপক দেলোয়ার হোসেন খান প্রমুখ।

এছাড়া, শৃঙ্খলা, দফতর, আন্তর্জাতিক, অর্থ, সাংস্কৃতিক, আপ্যায়ন ও মঞ্চ বিষয়ক উপ-কমিটি করা হয়েছে।

কাউন্সিলে নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন অ্যাডভোকেট শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম। এতে সদস্য হিসেবে আছেন, সুনীল শুভ রায় ও অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভুঁইয়া।

/এসটিএস/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের