রাজনীতিতে নিয়ামক শক্তি হিসেবে কাজ করছে জাপা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ ফেব্রুয়ারি ২০২০, ১৩:৩৩আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২০, ১৩:৫২

অনুষ্ঠানে জিএম কাদের দেশের রাজনীতিতে জাতীয় পার্টি (জাপা) সব সময়ই নিয়ামক শক্তি হিসেবে কাজ করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ‘আমার দেখা এরশাদ’ শীর্ষক বইটি লিখেছেন সাংবাদিক ও গবেষক সাঈদ তারেক।

জিএম কাদের আরও বলেন, ‘জাতীয় পার্টিকে সব সময়ই অবমূল্যায়ন করা হয়েছে। অনেক চড়াই-উতরাই পার করতে হয়েছে দলটিকে। তবে জাতীয় পার্টি এরশাদের নেতৃত্বে সব সময়ই একটা নিয়ামক শক্তি হিসেবে কাজ করেছে।’

বইটি সম্পর্কে তিনি বলেন, ‘বইটিতে হুসেইন মোহাম্মদ এরশাদ সম্পর্কে বর্ণনা করতে গিয়ে তার রাজনৈতিক জীবন তার এসেছে। যার ফলে আমাদের নেতার সঙ্গে জাপার সৃষ্টি লগ্নের বিষয়টিসহ যাবতীয় বিষয় বইটিতে রয়েছে। জাপার ইতিহাস ও বিভিন্ন কর্মকাণ্ড বিষয়ে যদি জানতে হয় তাহলে এরশাদ সাহেবের জীবনের সঙ্গে তার রাজনৈতিক জীবনটাও জানা প্রয়োজন।’ 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি ও বইটির লেখক গবেষক সাঈদ তারেক প্রমুখ। বইটি প্রকাশ করেছে বাঙ্গালা গবেষণা। বইমেলার ৩৮১ নম্বর স্টলে বইটি পাওয়া বলে জানান লেখক।

/এইচএন/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি