জাতির জনককে দলীয় বৃত্তে আটকে রাখা সম্ভব নয়: জিএম কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ আগস্ট ২০২০, ২১:০২আপডেট : ২৯ আগস্ট ২০২০, ২১:০২

জি এম কাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোনও দলের নন। জাতির জনক সকলের, তিনি বাঙালি জাতির নেতা বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি। তিনি বলেন, জাতির জনককে কোনও দলীয় বৃত্তে আটকে রাখা সম্ভব নয়।
শনিবার (২৯ আগস্ট) বিকালে জাতীয় পার্টি সোনারগাঁও উপজেলা আয়োজিত উপজেলা অডিটোরিয়ামে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় এসব কথা বলেন জিএম কাদের।
তিনি বলেন, ‘জাতির জনক সারা জীবন বাঙালি জাতির মুক্তির জন্য সংগ্রাম করেছেন। তার সংগ্রাম ছিল বৈষম্য ও অন্যায়-অবিচারের বিরুদ্ধে। বাঙালি জাতির স্বাধিকার ও স্বাধীনতার জন্য তিনি যৌবনের মূল্যবান ১৩টি বছর কারাগারে বন্দি ছিলেন। তাকে তৎকালীন পূর্ব পাকিস্তানের কোনও কারাগারে বন্দি রাখার সাহস পাকিস্তানিদের ছিল না। পশ্চিম পাকিস্তানের কারাগারে তাকে আটকে রাখা হয়েছিল। কারাগারের পাশেই তার জন্য কবর তৈরি করা হয়েছিল। বঙ্গবন্ধুকে ফাঁসি দিয়ে ওই কবরে দাফনের ঘোষণা দিয়েছিল পাকিস্তানি শাসকরা।’
‘কিন্তু বাঙালি জাতির অবিসংবাদিত নেতা মৃত্যুকে পরোয়া করেননি’ উল্লেখ করে কাদের বলেন, ‘তিনি জাতির জন্য জীবন বাজী রেখে সংগ্রাম করেছেন। জাতিকে মুক্তি দিয়েছেন। তিনি আমাদের জাতির পিতা, তার সংগ্রামী জীবন থেকে আমাদের শিক্ষা নিতে হবে।’
আলোচনা সভায় দলের মহাসচিব জিয়াউদ্দিন আহম্মেদ বাবলুসহ অনেকে বক্তব্য রাখেন।

/এসটিএস/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মুখোমুখি সরকার-বিরোধী জোট, কী হবে তৃতীয় অধিবেশনে
মুখোমুখি সরকার-বিরোধী জোট, কী হবে তৃতীয় অধিবেশনে
এসপির বাংলোর ব্যারাক থেকে পুলিশ সদস্যের লাশ উদ্ধার
এসপির বাংলোর ব্যারাক থেকে পুলিশ সদস্যের লাশ উদ্ধার
এআইয়ে ঝুঁকছেন বিটকয়েন মাইনাররা
এআইয়ে ঝুঁকছেন বিটকয়েন মাইনাররা
সংসদীয় কমিটিগুলোর সভাপতির দায়িত্ব বিরোধী দলকে দিতে হবে: ১১ দলীয় ঐক্য
সংসদীয় কমিটিগুলোর সভাপতির দায়িত্ব বিরোধী দলকে দিতে হবে: ১১ দলীয় ঐক্য
সর্বাধিক পঠিত
এক কক্ষ নিয়ে দুই এমপির ঘণ্টাব্যাপী বাগবিতণ্ডা
এক কক্ষ নিয়ে দুই এমপির ঘণ্টাব্যাপী বাগবিতণ্ডা
আসিয়ান কাপে বাংলাদেশ দল ঘোষণা, ডুলির ডাকে সাড়া দিচ্ছেন না অনেকে!
আসিয়ান কাপে বাংলাদেশ দল ঘোষণা, ডুলির ডাকে সাড়া দিচ্ছেন না অনেকে!
তাদের উপজেলায় হয় বিদ্যুৎ উৎপাদন, তবু স্বাধীনতার ৫৫ বছরেও বিদ্যুৎ পাননি তারা 
তাদের উপজেলায় হয় বিদ্যুৎ উৎপাদন, তবু স্বাধীনতার ৫৫ বছরেও বিদ্যুৎ পাননি তারা 
জানাজার সময় তদন্ত করতে গিয়ে হামলার শিকার দুই পুলিশ, রাতেই বরখাস্ত
জানাজার সময় তদন্ত করতে গিয়ে হামলার শিকার দুই পুলিশ, রাতেই বরখাস্ত
৫৪০ কোটি টাকার ফ্লাইওভার, কাজের মেয়াদ শেষে একটিও চালু হয়নি
৫৪০ কোটি টাকার ফ্লাইওভার, কাজের মেয়াদ শেষে একটিও চালু হয়নি