সড়কে শৃঙ্খলা রক্ষায় সরকার পুরোপুরি ব্যর্থ: জিএম কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ মে ২০২১, ১৬:২৫আপডেট : ১১ মে ২০২১, ১৬:২৫

জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের বলেছেন,  অপরিকল্পিত লকডাউন সফল হয় না। সবকিছু চালু রেখে শুধু গণপরিবহন বন্ধ করে সড়কে নৈরাজ্য সৃষ্টি করা হয়েছে। তিনি বলেন, ‘স্বাস্থ্যবিধি উপেক্ষা করে সবাই ঈদের ছুটিতে বাড়ি ছুটেছেন। কয়েকগুণ বেশি খরচ করে অসহনীয় দুর্ভোগ পোহায়ে গন্তব্যে পৌঁছেছেন সাধারণ যাত্রীরা। সড়কে শৃঙ্খলা রক্ষায় সরকার পুরোপুরি ব্যর্থ।’

মঙ্গলবার (১১ মে) সকালে জাতীয় পার্টির চেয়ারম্যানের উত্তরার বাসভবনে জাতীয় যুব সংহতির নেতাদের মাঝে ঈদ উপহার বিতরণ উদ্বোধনকালে জিএম কাদের এসব কথা বলেন।

জাতীয় যুব সংহতির সদস্য সচিব আহাদ ইউ চৌধুরী শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সভায় আরও উপস্থিত ছিলেন— জাতীয় যুব সংহতির যুগ্ম আহ্বায়ক মো. হেলাল উদ্দিন,  মো. দীন ইসলাম শেখ, শেখ সরোয়ার হোসেন এবং  কেন্দ্রীয় সদস্য মো.  জিয়াউর রহমান বিপু।

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
জিএম কাদেরের মন খারাপ, দেননি ভোট
সংস্কার হচ্ছে উছিলা, ‘হ্যাঁ’ ভোটে ক্ষমতায় থাকতে চায় তারা: জি এম কাদের
‎আ.লীগকে ভোটের বাইরে রেখে নির্বাচন গ্রহণযোগ্য হবে না: জি এম কাদের
সর্বশেষ খবর
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের