রোজিনা ইসলামকে আটকের ঘটনায় জাতীয় পার্টির নিন্দা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ মে ২০২১, ২৩:০৯আপডেট : ১৭ মে ২০২১, ২৩:০৯

প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবি করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের। সোমবার (১৭ মে) এক বিবৃতিতে রোজিনা ইসলামকে আটকের ঘটনায় নিন্দা জানান তিনি।

বিবৃতিতে জিএম কাদের বলেন, ‘মন্ত্রণালয়ের অভ্যন্তরে সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তা করার ঘটনায় নিরপেক্ষ তদন্ত প্রয়োজন। রোজিনা ইসলামের সঙ্গেযে আচরণ করা হয়েছে তা লজ্জাজনক।’

এছাড়া অসুস্থ সাংবাদিক রোজিনা ইসলামের সুচিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।  বিবৃতিতে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ‘স্বাধীন সাংবাদিকতা এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।’

উল্লেখ্য, সোমবার পাঁচ ঘণ্টারও বেশি সময় স্বাস্থ্য মন্ত্রণালয়ে আটক রাখার পর রাতে সাংবাদিক রোজিনা ইসলামকে  শাহবাগ থানায়  হস্তান্তর করা।

পরে ডিএমপির রমনা বিভাগের উপ-কমিশনার সাজ্জাদুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সচিবালয় থেকে রোজিনা ইসলামকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সচিবালয়ের পক্ষ থেকে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মামলা হলে আমরা আইনগত ব্যবস্থা নেবো।’

/সিএ/এপিএইচ/
সম্পর্কিত
দুই বছর পর সস্ত্রীক পাসপোর্ট পাচ্ছেন জিএম কাদের
দেশ সংকটকাল অতিক্রম করছে: জিএম কাদের
যানজটে গাড়িতেই রাত কাটালেন জিএম কাদের, বাড়ি যেতে লেগেছে ২২ ঘণ্টা
সর্বশেষ খবর
ঊর্ধ্বতন ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
ঊর্ধ্বতন ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
রুশ হামলায় দুই মাসে ইউক্রেনের ১ কোটি ৩০ লাখ বই ধ্বংস
রুশ হামলায় দুই মাসে ইউক্রেনের ১ কোটি ৩০ লাখ বই ধ্বংস
ছেলেকে না পেয়ে বাবাকে গ্রেফতার দেখানোর ঘটনায় আসকের নিন্দা
ছেলেকে না পেয়ে বাবাকে গ্রেফতার দেখানোর ঘটনায় আসকের নিন্দা
সাবেক সিইসি কাজী হাবিবুল আউয়ালের হাইকোর্টে জামিন
সাবেক সিইসি কাজী হাবিবুল আউয়ালের হাইকোর্টে জামিন
সর্বাধিক পঠিত
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
সরকারি চাকরিজীবীর মৃত্যুতে আজীবন পেনশন পাবেন স্ত্রী বা স্বামী, তবে....
সরকারি চাকরিজীবীর মৃত্যুতে আজীবন পেনশন পাবেন স্ত্রী বা স্বামী, তবে....
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি 
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি