সর্বদলীয় রাজনৈতিক ঐক্যের মাধ্যমে করোনার মোকাবিলা চায় জাপা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জুলাই ২০২১, ২০:৪৬আপডেট : ১৬ জুলাই ২০২১, ২০:৫২

দেশের সব রাজনৈতিক দলের সমন্বয়ে ঐক্যবদ্ধ উপায়ে করোনা ভাইরাস মোকাবিলার আহ্বান জানিয়েছে জিএম কাদেরের নেতৃত্বাধীন জাতীয় পার্টি। দলটির দাবি, করোনার সংক্রমণ যেভাবে বৃদ্ধি পাচ্ছে ও পরিস্থিতির অবনতি হচ্ছে, সেক্ষেত্রে সর্বসম্মত উপায়ে এই বিপদ মোকাবিলা করা দরকার।

শুক্রবার (১৬ জুলাই) কাকরাইলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সভায় দলটির চেয়ারম্যান জিএম কাদের এসব কথা জানান। হুসেইন মুহম্মদ এরশাদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় যুব সংহতি এ সভার আয়োজন করে।

জিএম কাদের বলেন, ‘বৈশিক মহামারি করোনা কোনও ছোট বিষয় নয়, সারা পৃথিবী ঐক্যবদ্ধভাবে করোনা মোকাবিলা করছে। বাংলাদেশেও সম্মিলিতভাবে করোনা মোকাবিলা করতে হবে।’ তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘সকল রাজনৈতিক দল, সকল এনজিও এবং পেশাজীবীদের নিয়ে করোনা মোকাবিলা করুন।’

সভায় জিএম কাদের জানান, করোনা ভাইরাস মোকাবিলায় সরকারকে চিঠি দিয়েছে জাতীয় পার্টি। তিনি বলেন, ‘জাতীয় পার্টির পক্ষ থেকে সরকারকে চিঠি দিয়ে বলা হয়েছে, করোনা মোকাবিলায় আমরা সরকারের যেকোনও কর্মকাণ্ড সফল করতে আগ্রহী।’

পরে চিঠির বিষয়ে জানতে চাইলে শুক্রবার রাতে জিএম কাদের বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা প্রায় বছরখানেক আগে চিঠি দিয়েছিলাম সরকারকে। করোনা ভাইরাস যেভাবে ক্রাইসিস সৃষ্টি করেছে, তাতে তা সর্বদলীয় ঐক্যের মাধ্যমে মোকাবিলা করা সম্ভব। প্রত্যেক দল থেকে প্রতিনিধি নিয়ে এই প্রক্রিয়াটি সামনে আনা যেতে পারে। তবে সবকিছুই সরকারের ওপরে নির্ভর করছে।’

জাতীয় যুব সংহতির আহ্বায়ক এইচএম শাহরিয়ার আসিফের সভাপতিত্বে এবং জাতীয় যুব সংহতির সদস্য সচিব আহাদ ইউ চৌধুরী শাহিনের পরিচালনায় অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তব্য রাখেন— জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট মো. রেজাউল ইসলাম ভুইয়া।

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
জিএম কাদেরের মন খারাপ, দেননি ভোট
সংস্কার হচ্ছে উছিলা, ‘হ্যাঁ’ ভোটে ক্ষমতায় থাকতে চায় তারা: জি এম কাদের
‎আ.লীগকে ভোটের বাইরে রেখে নির্বাচন গ্রহণযোগ্য হবে না: জি এম কাদের
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের