কর্মহীন পরিবারপ্রতি মাসে ১০ হাজার টাকা দিন: জি এম কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ আগস্ট ২০২১, ১৮:২৮আপডেট : ০৮ আগস্ট ২০২১, ১৮:২৮

জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদে বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের বলেছেন, ‘ভালো নেই করোনায় কর্মহীন পরিবারের কয়েক কোটি মানুষ। তাই সরকারিভাবে পরিবারপ্রতি মাসে ১০ হাজার টাকা সহায়তা দেওয়া জরুরি হয়ে পড়েছে। অর্থ সংকটে দিশেহারা মানুষের হাহাকার কমাতে হবে।’

রবিবার (৮ আগস্ট) দুপুরে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে জিএম কাদের এ দাবি জানান।

বিবৃতিতে কাদের বলেন, বিভিন্ন গবেষণা সংস্থার রিপোর্ট অনুযায়ী করোনাকালে নতুন করে প্রায় আড়াই কোটি মানুষের জীবনযাত্রা দারিদ্রসীমার নিচে নেমে গেছে। আগে থেকে আরও অন্তত সাড়ে তিন কোটি মানুষের বসবাস দারিদ্রসীমার নিচে।

জিএম কাদের বলেন, ‘যাদের টাকায় প্রায় সাড়ে ৬ লাখ কোটি টাকার বাজেট পাশ হয়েছে সংসদে, তাদের অবস্থা শোচনীয়। তাই পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত, পরিবারপ্রতি মাসে ১০ হাজার টাকা অর্থসহায়তা দিতে সরকারের প্রতি দাবি জানাচ্ছি।’

তিনি জানান, স্বচ্ছভাবে ২ কোটি পরিবারের মধ্যে এই অর্থ বণ্টন করলে দরিদ্র পরিবারগুলো উপকৃত হবে। এতে প্রতি মাসে দেশের খরচ হবে ২০ হাজার কোটি টাকা।

/এসটিএস/এমএস/
সম্পর্কিত
জিএম কাদেরের মন খারাপ, দেননি ভোট
সংস্কার হচ্ছে উছিলা, ‘হ্যাঁ’ ভোটে ক্ষমতায় থাকতে চায় তারা: জি এম কাদের
‎আ.লীগকে ভোটের বাইরে রেখে নির্বাচন গ্রহণযোগ্য হবে না: জি এম কাদের
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের