সুশাসন নিশ্চিত করাই জাপার রাজনীতি: জিএম কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ সেপ্টেম্বর ২০২১, ১৬:৫৮আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২১, ১৬:৫৮

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, সুশাসন নিশ্চিত করাই জাতীয় পার্টির মূল রাজনীতি। মৌলিক ও মানবাধিকারের প্রশ্নে জাতীয় পার্টি কখনোই আপস করবে না।

বুধবার (৮ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। পার্টির কো-চেয়ারম্যান ও জাতীয় মহিলা পার্টির আহ্বায়ক অ্যাডভোকেট সালমা ইসলামের  সভাপতিত্বে সভাটি হয়।

জিএম কাদের বলেন, ‘গণমানুষের আস্থা ও ভালোবাসা নিয়েই জাতীয় পার্টি আগামী দিনে পল্লীবন্ধুর স্বপ্নের নতুন বাংলাদেশ গড়বে। প্রমাণ হয়েছে, অওয়ামী লীগ ও বিএনপির চেয়ে জাতীয় পার্টির শাসনামলে দেশের মানুষ অনেক বেশি অধিকার ভোগ করেছেন। সাধারণ মানুষ এখনও বলছে, এরশাদের আমলেই তারা ভালো ছিলেন। আবারও দেশের মানুষ জাতীয় পার্টিকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায়।’

তৃণমূল পর্যায়ে দলকে আরও শক্তিশালী করতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

মতবিনিময় সভায় আলোচনা করেন— পার্টির প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূইয়া, মেজর অব. রানা মো.সোহেল, পার্টির উপদেষ্টা ও মহিলা পার্টির সদস্য সচিব হেনা খান পন্নি। এ সময় উপস্থিত ছিলেন—  পার্টির দফতর সম্পাদক -২ এমএ রাজ্জাক খান, যুগ্ম দফতর সম্পাদক মাহমুদ আলম।

 

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
যানজটে গাড়িতেই রাত কাটালেন জিএম কাদের, বাড়ি যেতে লেগেছে ২২ ঘণ্টা
গণভোট বেআইনি ও অবৈধ: জি এম কাদের
মামলার ভয় দেখিয়ে আমাদের রাজনীতি থেকে সরানোর ষড়যন্ত্র করছে: জিএম কাদের 
সর্বশেষ খবর
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান